1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা অসহায়-দরিদ্র ও ভাসমান শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরা অসহায়-দরিদ্র ও ভাসমান শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ৪ জানুয়ারি, ২০২৩
  • ১২০ সংবাদটি পড়া হয়েছে

সদর প্রতিনিধি: সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে ও জাতীয় সদর দপ্তরের সহায়তায় অসহায়- দরিদ্র ও ভাসমান শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিট অফিস প্রাঙ্গণে রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী সৈয়দ ফিরোজ কামাল শুভ্র’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ শীতবস্ত্র কম্বল বিতরণ করেন সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান শেখ নুরুল হক, সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যকরী কমিটির সদস্য প্রকৌশলী শেখ তহিদুর রহমান ডাবলু, শেখ হারুন উর রশিদ, শেখ আব্দুর রশিদ, সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের উপ-পরিচালক এ এস এম আক্তার ও অফিস সহকারি মো. কামরুল ইসলাম প্রমুখ। এসময় ৩শতাধিক ভাসমান ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। এসময় সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদস্য ও যুব সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd