1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকী - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকী

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ৯৫ সংবাদটি পড়া হয়েছে

আবু সাঈদ সাতক্ষীরা: আমি একটা স্বপ্ন নিয়ে এসেছি। এই স্বপ্ন বাস্তবায়নের জন্য সাংবাদিকদের সহযোগিতা চাই। সোমবার বেলা ১১টায় সাতক্ষীরা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ আহবান জানান নবাগত পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী।
বিসিএস ২৭ ব্যাচের এই কর্মকর্তা গত ১৫ ডিসেম্বর সাতক্ষীরা জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। তিনি বলেন, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে সাতক্ষীরা জেলা পুলিশ বদ্ধপরিকর। ভোটারদের সর্বোচ্চ নিরাপত্তা প্রদান ও ভোটাররা যাতে উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেজন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সময় এসপি মতিউর রহমান সিদ্দিকী বলেন, সাংবাদিক পুলিশ পরস্পর মিল রেখে সমাজের অনাকাঙ্কীত বিষয়গুলো অতি দ্রæত সাফ করা যায়, সাংবাদিকরা হল সমাজের দর্পণ। জেলার সার্বিক আইন-শৃঙ্খলা স্বাভাবিক রেখে কাঙ্খিত জনবান্ধব, মাদক, ছিনতাই, চুরি, ডাকাতি, বাল্যবিবাহ প্রতিরোধ ও কিশোরগ্যাংয়ের উৎপাত মুক্ত সাতক্ষীরা গড়ে তুলতে পুলিশ বাহিনী কাজ করবে। এ সময় তিনি জেলার আইনশৃঙ্খলা, যানজট নিরসন, জঙ্গিবাদ ও মাদক নিয়ন্ত্রণ, সাইবার বুলিং, কিশোর গ্যাং প্রতিরোধ, যানজট নিরসন ও সামাজিক সচেতনতা বৃদ্ধি ও আস্থা অর্জন করে পুলিশী সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার দৃঢ় প্র্যয় ব্যক্ত করেন।
এ সময় বক্তব্য রাখেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ। সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, মোঃ আবু সাঈদ, প্রথম আলো পত্রিকার নিজস্ব প্রতিনিধি- কল্যাণ ব্যানার্জী, দৈনিক দক্ষিণের মশাল পত্রিকার সম্পাদক- আশেক ই এলাহী, এটিএন এর এম. কামরুজ্জামান, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার মনিরুল ইসলাম মনি, সময় টেলিভিশনের মোমতাজুর রহমান বাপ্পি, মাছরাঙ্গা টেলিভিশনের মোস্তাফিজুর রহমান উজ্জল, দৈনিক সাতনদী পত্রিকার সম্পাদক- হাবিবুর রহমান, সাংবাদিক মাহবুবুর রহমান সহ আরো অনেকে। মতবিনিময়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো.আমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো.আতিকুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকবৃন্দ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd