1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাংবাদিকদের নিয়ে ফ্যাক্ট চেকিং বিষয়ক কর্মশালা - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ

সাংবাদিকদের নিয়ে ফ্যাক্ট চেকিং বিষয়ক কর্মশালা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ৬৩ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় সাংবাদিকদের নিয়ে নলেজ শেয়ারিং অন ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সিসিডি বাংলাদেশের আয়োজনে ও ইন্টারনিউজের এর সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা অগ্রগতির কনফারেন্স রুমে শনিবার (১২ আগস্ট) সকাল ১০ টায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় ইনকিলাবের সাতক্ষীরা প্রতিনিধি আক্তারুজ্জামান বাচ্চু, সাউথ এশিয়ান টাইমস এর সাতক্ষীরা প্রতিনিধি এবিএম মোস্তাফিজুর রহমান, নিউজ টোয়েন্টিফোর ও বাংলাদেশ প্রতিদিন এর সাতক্ষীরা প্রতিনিধি মনিরুল ইসলাম মনি, সকালের সময় এর সাতক্ষীরা প্রতিনিধি এসকে কামরুল হাসান, দৈনিক গ্রামের কাগজের সাতক্ষীরা প্রতিনিধি রেজাউল ইসলাম, দৈনিক কাফেলার বার্তা সম্পাদক এম রফিক, যুগের বার্তা পত্রিকার বার্তা সম্পাদক খন্দকার আনিসুর রহমান, দৈনিক পত্রদূতের নিজস্ব প্রতিনিধি ও বাংলা ট্রিবিউনের সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামান সরদার, ভয়েজ অব সাতক্ষীরার বার্তা সম্পাদক সাহিদুর রহমান ও আমাদের সময় এর দেবহাটা উপজেলা প্রতিনিধি দীপঙ্কর বিশ্বাস এই কর্মশালায় অংশগ্রহণ করেন। এ সময় ফ্যাক্ট চেকিং বিষয়ে নানা দিকনির্দেশনা প্রদান করেন মাছরাঙা টেলিভিশন ও আমাদের সময় এর সাতক্ষীরা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উজ্জল ও তথ্য অধিকার আইন ও সাইবার নিরাপত্তা আইনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস।
অনুষ্ঠানে ফ্যাক্ট চেকিং কি, ফ্যাক্ট চেকিং কেন প্রয়োজন, কিভাবে ফ্যাক্ট চেকিং করতে হয়, ছবি, ভিডিও, তথ্য যাচাই প্রক্রিয়া, ভুল তথ্য, মিথ্যা তথ্য, গুজব, কোন সংবাদের ক্ষেত্রে ফ্যাক্ট চেক করতে হবে এবং যাচাই করার রিপোর্ট কিভাবে উপস্থাপন করতে হবে এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এসময় সকল অংশগ্রহণকারীগন স্বতঃস্ফুর্তভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সব ধরনের ফেক নিউজ, প্রপাকান্ড বিষয়ে সতর্ক থেকে সংবাদ পরিবেশনের অঙ্গীকার ব্যক্ত করেন। এছাড়া ফ্যাক্ট চেকিংএর বিভিন্ন বিষয়ে নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd