1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাংবাদিক জাহাঙ্গীরের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাংবাদিক জাহাঙ্গীরের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৮ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীর আলম কবীর। সাংবাদিক, কবি, গল্পকার, গবেষক, পরিবেশ ও উন্নয়ন কর্মী। বর্তমানে দৈনিক আজকের সাতক্ষীরা এবং নির্ভীক সংবাদ-এর নির্বাহী সম্পাদক। অসংখ্য পুরস্কারপ্রাপ্ত এই সাংবাদিক চাঁদাবাজির মামলার আসামি। দিগরডাঙ্গা আহলে হাদিস মসজিদের টাকা আত্মসাৎ, জমি দখল এবং অনৈতিক কাজের প্রতিবাদ করায় মিথ্যা মামলার আসামি হয়েছেন। তার ৪৪ বছর সাংবাদিকতার জীবনে এমন দ্র্নুামের শিকার কখনো হননি। বরং মৃত্তিকা ও মানুষের বিশ্বস্ত এবং দিক নির্দেশনা প্রতিফলিত হয়েছে তার সাংবাদিকতায়।
ধর্ম নিয়েও চলে অধর্ম। ধর্মকে ব্যবহার করে কতভাবে অর্থ উপার্জন করা যায় তা তিনি এবার উপলব্ধি করতে পেরেছেন। একটি মসজিদকে নিয়ে জময়ঈতে আহলে হাদিস নামের সংগঠন কত খেলা খেলতে পারে তার মুখোশ উন্মোচন করতে গিয়ে তিনি হন চাঁদাবাজির মামলার আসামি। তিনি বললেন, ‘ সাতক্ষীরার ঝাউডাঙ্গা ইউনিয়নের দিগরডাঙ্গা গ্রামের কুখ্যাত সোনা চোরাকারবারি ওমর আলী ও তার দুই পুত্র এবং মাধবকাটি বাজারের ভুয়া মুক্তিযোদ্ধা আলী মুনসুর ওরফে মনসুর বিডিআর মসজিদটি ব্যবসা কেন্দ্রে পরিণত করেছে।’ দুই যুগেরও বেশি সময় ধরে মসজিদের অনুকূলে পাওয়া দান অনুদান লুটপাট করেছে। সরকারি অনুদানের চাল গম চলে গেছে তাদের পেটে। এ নিয়ে বিভিন্ন পত্রিকায় সংবাদও প্রকাশিত হয়েছে।
ওমর আলী একজন জমিদাতা হয়েও মসজিদের ওয়াকফকৃত জমি দখল করে ঘর করে রেখেছে। অন্য দুজন জমি দাতাকে জময়ঈতে আহলে হাদিস নেতাদের পরামর্শে কৌশলে মসজিদের সকল উন্নয়ন কর্মকান্ড থেকে সরিয়ে রেখেছে। থানায় বারবার অভিযোগ ও সাধারণ ডায়েরি করে প্রতিবাদকারী মুসল্লিদের হয়রানি করে আসছে। তাদের হাতে গত এক বছরে একাধিকবার পুলিশি হয়রানীর শিকার হয়েছে দিগরডাঙ্গা গ্রামের আনারুল ইসলাম, শাহাদাত হোসেন, আব্দুল্লাহ, আবুল খায়ের, আলমগীর কবির, মাধবকাটির ইনছাপ আলী, সাংবাদিক মতিয়ার রহমান, সাংবাদিক হাবিব এবং সাংবাদিক জাহাঙ্গীর আলম কবীর। ওমর আলীর বাড়িতে যাতায়াত করে ২-৩ জন দারোগা।
জময়ঈতে আহলে হাদিস নেতারা মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে রেখেছে মাজহাবি মুসল্লিদের। এই মসজিদ এর আশেপাশের মুসল্লীরা নামাজ আদায় করতে যায় অন্য মসজিদে। তাই আহলে হাদীসের অনুসারী হয়েও জাহাঙ্গীর আলম কবীর বলেন, ‘এ কাজ অনৈতিক ও অনইসলামিক। এদের মসজিদে আসা থেকে বিরত রাখতে পারলে তারা তাদের মসজিদ কেন্দ্রিক ব্যবসা ভালোভাবেই চালাতে পারবে।’ মুসল্লিরা এখন মারমুখী।
ওমর আলী ও মনসুর বিডিআর পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে সাংবাদিক জাহাঙ্গীর আলম কবীরের নামে সাতক্ষীরা আমলী আদালত-১-এ ৩৮৫, ৩৮৬ ও ৩৪ ধারায় মামলা করেছে। মামলা নম্বর সিআর- ৯১২/২২। মামলাটি আদালত সাতক্ষীরা পিবিআইতে তদন্ত করতে দিয়েছে। এই মামলায় আসামি করেছে সাংবাদিক মতিয়ার রহমানকেও। মামলার তদন্ত প্রতিবেদন নিজের অনুকূলে নিতে ওমর আলী অনেক টাকা নিয়ে মাঠে নেমেছে। ওমর আলী সাতক্ষীরা প্রেসক্লাবের কয়েকজন সাংবাদিকদের কাছে দাবি করেছে, ‘মামলার তদন্ত প্রতিবেদন আমার পক্ষেই আসবে।’ তাই সাংবাদিক জাহাঙ্গীর আলম কবীর মামলার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd