1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সরকারি প্রকল্প বাস্তবায়নে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা- বিভাগীয় কমিশনার জিল্লুর রহমান - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সরকারি প্রকল্প বাস্তবায়নে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা- বিভাগীয় কমিশনার জিল্লুর রহমান

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ২৪ মে, ২০২৩
  • ৬৬ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: সরকারের উন্নয়ন প্রকল্প সমূহ বাস্তবায়নে দুর্নীতি-অনিয়ম হলে সংশ্লিষ্ট অফিসারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের ঘোষনা দিয়েছেন খুলনা বিভাগীয় কমিশনার মো. জিল্লুর রহমান চৌধুরী। বুধবার সাতক্ষীরার দেবহাটা উপজেলা পরিদর্শনকালে স্থানীয় অফিসারদের উদ্দেশ্যে এমন সতর্কবার্তা দেন তিনি। উপজেলার সার্বিক উন্নয়নের সাথে সরাসরি সম্পৃক্ত স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয় সহ সংশ্লিষ্ট দপ্তরের অফিসারদের উদ্দেশ্য করে বিভাগীয় কমিশনার বলেন, সরকারের যাবতীয় উন্নয়ন প্রকল্প সুষ্ঠভাবে বাস্তবায়নের দায়িত্ব আপনাদের কাঁধে। এসব প্রকল্পে দুর্নীতি-অনিয়ম হলে কাউকে ছাড় দেয়া হবেনা। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিসারদের উদ্দেশ্যে তিনি বলেন, একটি জাতিকে সুশিক্ষিত করে গড়ে তোলেন শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠান। তাই শিক্ষাক্ষেত্র ও শিক্ষার মানোন্নয়নে শিক্ষা অফিসারদের আরও দায়িত্বশীল হতে হবে। এছাড়া উপজেলায় বিস্তৃর্ন খাস সম্পত্তি পুনরূদ্ধারসহ এসব সম্পদের সুষ্ঠ ব্যবহার নিশ্চিতে পদক্ষেপ নেয়া জরুরী উল্লেখ করে এসব বিষয়ে সংশ্লিষ্ট অফিসারদের কার্যক্রম তদারকির জন্য উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীকে নির্দেশ দেন বিভাগীয় কমিশনা মো. জিল্লুর রহমান চৌধুরী।
দুপুর দুইটার দিকে সাতক্ষীরা জেলা শহর থেকে দেবহাটাতে পৌঁছে প্রথমেই নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রশাসনিক নের্তৃবৃন্দ, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নের্তৃবৃন্দের সাথে মতবিনিময় করেন তিনি।
পরে উপজেলার পাঁচটি ইউনিয়নে কর্মরত গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল, দুঃস্থ ও অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন, প্রতিবন্ধিদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জন্য সদ্য নির্মিত ঘরের ফলক উন্মোচন, পারুলিয়া ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ভুমি অফিস এবং চরবালিথায় নির্মিত আশ্রায়ণ-২ প্রকল্প পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আরিফুর রহমান, দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. মুজিবর রহমান, উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, দেবহাটা থানার ওসি মো. বাবুল আক্তার, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, প্রেসক্লাব সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওনসহ বিভিন্ন জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd