1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (স.) পালন - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (স.) পালন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ২০ অক্টোবর, ২০২১
  • ৮৮ সংবাদটি পড়া হয়েছে

কে এম রেজাউল করিম দেবহাটা: সরকারি নির্দেশনার আলোকে সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার সখীপুরে ঐতিহ্যবাহী সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজে ২০ অক্টোবর বুধবার বেলা ১১ টা হতে কলেজের শেখ রাসেল ডিজিটাল ল্যাবে বিশ্বনবী হজরত মুহাম্মাদ (স.) এর জন্মদিন উপলক্ষে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (স.) অনুষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক ও ব্যবস্থাপনা বিষয়ের সহকারী অধ্যাপক মো. মইনুদ্দিন খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে আলোচনা রাখেন প্রাণিবিদ্যা বিভাগীয় প্রধান মো. আজহারুল ইসলাম, হিসাববিজ্ঞান বিভাগীয় প্রধান আলহাজ্জ মো. আকবর আলী ও একই বিষয়ের প্রভাষক আলহাজ্জ মো. মাসুদ করীম।
শিক্ষক মো. আবু তালেব এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ব্যবস্থাপনা বিষয়ের প্রভাষক মো. মনিরুজ্জামান (মহসিন)।
সভাপতি সহ বক্তাগণ রাষ্টীয়ভাবে এমন একটি মহতি অনুষ্ঠান পালনের উদ্যোগ গ্রহণ করায় প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্টদের ধন্যবাদ ও মহানবী (স.) এর জীবনাদর্শ বাস্তব জীবনে অনুসরণ এবং পবিত্র কোরআন ও হাদীসের আলোকে সমাজে সকল ধর্মের মানুষের সাথে সম্প্রীতি বজায় রেখে চলার আহবান জানান।
সবশেষে সমাজে সম্প্রীতি বজায় রাখা এবং মুসলিম উম্মাহর সুখ,শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন আলহাজ্জ মো. আকবর আলী।
মিলাদুন্নবী (স.) অনুষ্ঠানে সব ধর্মের শিক্ষক-কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd