1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি হলেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য রুহুল হক এমপি - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি হলেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য রুহুল হক এমপি

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১১০ সংবাদটি পড়া হয়েছে

আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক-এমপিকে দ্বাদশ জাতীয় সংসদে সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত করা হয়েছে। গত ৫ ফেব্রæয়ারি বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ইসলাম চৌধুরী (এমপি) কর্তৃক স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ১৯ বিধানের ৭৬ অনুচ্ছেদ, অনুযায়ী জাতীয় সংসদের কার্যপ্রণালী-বিধির ২৪৬ বিধি অনুসারে ২৯৭ ও ২৪৮ বিবিতে বর্ণিত কমিটির নিয়োগ, কমিটি গঠন ও কমিটির দায়িত্ব পালনের জন্য এ কমিটি গঠন করা হয়েছে। এতে অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক এমপিকে সভাপতি, ভারপ্রাপ্ত মন্ত্রী/প্রতিমন্ত্রী, সমাজ কল্যাণ মন্ত্রণালয় (যদি সংসদ-সদস্য হন) সদস্য, লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদকে সদস্য, গাইবান্ধা-৪ আসনের মো: আবুল কালাম আজাদ সদস্য, পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য মোঃ শামীম শাহনেওয়াজকে সদস্য, বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নানকে সদস্য, শেরপুর-৩ আসনের সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলামকে সদস্য, যশোর-৪ আসনের সংসদ সদস্য এনামুল হক বাবুল, ময়মনসিংহ-১১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল ওয়াহেদকে সদস্য মনোনিত করা হয়েছে।
এদিকে, সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপিকে সাতক্ষীরাবাসীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd