1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সপ্তাহব্যাপী খুলনা বিভাগীয় বইমেলার সমাপনী - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সপ্তাহব্যাপী খুলনা বিভাগীয় বইমেলার সমাপনী

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ৫৭ সংবাদটি পড়া হয়েছে

খুলনা প্রতিনিধি: সপ্তাহব্যাপী খুলনা বিভাগীয় বইমেলার সমাপনী অনুষ্ঠান সোমবার বিকালে বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। খুলনার বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের পরিচালক মোঃ তবিবুর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় ও খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ের সহযোগিতায় জাতীয় গ্রন্থকেন্দ্র এ মেলার আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ভাবনার জগতের পরিসর বাড়াতে বই পড়তে হবে। বইমেলা একটি মহৎ উদ্যোগ। এর মাধ্যমে মানুষকে আলোরপথে নিয়ে আসা সম্ভব। ভালো বই সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে ও পড়তে হবে। যে জাতি যত বেশি উন্নতি করেছে তার পেছনে রয়েছে পাঠাভ্যাসের ভূমিকা। একটি ভালো বই একজন মানুষের জীবন বদলে দিতে পারে। সভ্য মানুষ হিসেবে গড়ে উঠতে চাইলে বইয়ের কোন বিকল্প নেই। উন্নত দেশগুলোর মানুষেরা বিমানে, ট্রেনে, বাসে যেখানেই থাকুক না কেন বই পড়তে স্বাচ্ছন্দ্যবোধ করে।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো: হুসেইন শওকতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল ও জাতীয় গ্রন্থকেন্দ্রের উপপরিচালক মো: ফরিদ উদ্দিন সরকার। স্বাগত বক্তৃতা করেন বিভাগীয় গণগ্রন্থাগারের প্রিন্সিপাল লাইব্রেরিয়ান-কাম-উপপরিচালক মোহাম্মদ হামিদুর রহমান।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd