1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সদরের আখড়াখোলায় হতদরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরন - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সদরের আখড়াখোলায় হতদরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৩ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদরের আখড়াখোলায় দাতব্য সংস্থা ” সোয়াব” এর উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরন করা হয়েছে। শুক্রবার (২৭ শে সেপ্টেম্বর) জুম্মার নামাজ শেষে সাতক্ষীরা সদর উপজেলার অন্তর্ভুক্ত ১১ নং ঝাউডাঙ্গা ইউনিয়নের আখড়াখোলা – মুকুন্দপুর- বয়ারখোলা জান্নাতুল ফেরদাউস মসজিদ, হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় দাতব্য সংস্থা সোয়াব এর উদ্যোগে হতদরিদ্র পরিবারের অর্থনৈতিক স্বাবলম্বীকরনে সহায়তা স্বরুপ মহিলাদের মাঝে এ ছাগল বিতরন করা হয়। দাতব্য সংস্থা সোয়াব এর সভাপতি মোঃ জামিলুজ্জামান জামিল’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১২ নং বল্লী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক – মোঃ আব্দুল গনি। এসময় আরোও উপস্থিত ছিলেন অবসর প্রাপ্ত শিক্ষক মোঃ আনোয়ারুল ইসলাম,সোয়াব এর সেক্রেটারি মোঃ শরিফুজ্জামান, জান্নাতুল ফেরদাউস মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোসলেমউদ্দীন, জান্নাতুল ফেরদাউস হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার দায়িত্বশীল মাওলানা জাহিদ বিন মশিউর, হাফেজ আব্দুল্লাহ, রিদ্দীকুজ্জামান। এছাড়া আরো উপস্থিত ছিলেন সোয়াব এর স্বেচ্ছাসেবকদের মধ্যে তরিকুল, রিফাত, খালিদ, অলিদ প্রমুখ। এসময় ৫টি হতদরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরন করা হয়। এসময় সভাপতি মোঃ জামিলুজ্জামান জামিল বলেন, আমাদের দাতব্য সংস্থা ” সোয়াব” অনেক আগে থেকেই বিভিন্ন জনকল্যাণমূলক এবং দারিদ্র্য বিমোচনমূলক কাজ করে আসছে। তিনি আরোও বলেন, আমরা এখন ৫ টি হতদরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরন এর মধ্য দিয়ে তাদের পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আগামী ১ মাসের মধ্যে আমরা আরো ও ৫০ টি হতদরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরন করবো।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd