1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সদর উপজেলা মৎস্যজীবী লীগের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও খাবার বিতরণ - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সদর উপজেলা মৎস্যজীবী লীগের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও খাবার বিতরণ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৬ সংবাদটি পড়া হয়েছে

সদর প্রতিনিধি: “তোমার স্বপ্ন অগ্রযাত্রা অহংকার আমার বাংলাদেশ” এই ¯েøাগানকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনা এঁর ৭৭তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ সাতক্ষীরা জেলা শাখার দিকনির্দেশনায় সাতক্ষীরা সদর উপজেলা মৎস্যজীবী লীগের উদ্যোগে আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান ও এতিম কোরআনের হাফেজদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বাদ জুমআ সাতক্ষীরা আহছানিয়া মিশন মাদরাসা প্রাঙ্গণে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ সাতক্ষীরা সদর উপজেলা শাখার আয়োজনে সদর উপজেলা মৎস্যজীবী লীগের আহবায়ক এস এম রুহুল আমিনের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মীর আজহার আলী শাহীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও সাপ্তাহিক ইচ্ছেনদী পত্রিকার সম্পাদক মকসুমুল হাকিম, সহ-সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার শেখ তহিদুর রহমান ডাবলু, সেলিম আলম, সাতক্ষীরা পৌর যুবলীগের সভাপতি মনোয়ার হোসেন অনু, সাবেক ব্যাংকার কাজী আব্দুল মহিদ, সাতক্ষীরা আহছানিয়া মিশনের সাবেক সেক্রেটারী শেখ আজিজুল হক, বিশিষ্ট ক্রীড়াবিদ কাজী কামরুজ্জামান, আওয়ামী মৎস্যজীবী লীগ সদর উপজেলা শাখার যুগ্ম আহবায়ক মাহমুদুল ইসলাম নয়ন, সাংবাদিক আব্দুল আলীম, ইউপি সদস্য মুস্তাফিজুর রহমান ময়না প্রমুখ। মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনা এঁর ৭৭তম জন্মদিন উপলক্ষে জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা ও দেশের উন্নয়ন অগ্রগতি এবং দেশের শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাতক্ষীরা আহছানিয়া মিশন মসজিদের মোয়াজ্জিন হাফেজ মাওলানা মো. ইব্রাহিম খলিল। এসময় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং এলাকার মুসল্লীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ সদর উপজেলা শাখার সদস্য সচিব মো. সাব্বির হোসেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd