1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
শ্যামনগরের সুন্দরবন হাইস্কুলের নতুন ৫ তলা ভবনের শুভ উদ্বোধন - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

শ্যামনগরের সুন্দরবন হাইস্কুলের নতুন ৫ তলা ভবনের শুভ উদ্বোধন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
  • ১৩১ সংবাদটি পড়া হয়েছে

শ্যামনগর ব্যুরো চীফঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের সুন্দরবনের কোল ঘেঁষে অবস্থিত সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের ৫ তলা বিশিষ্ট নতুন ভবনের শুভ উদ্বোধন করেন-এস, এম, জগলুল হায়দার। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকাল ১১ টায় মাধ্যমিক শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ৫ কোটি ১২ লক্ষ টাকা ব্যয়ে ঠিকাদার প্রতিষ্ঠান মার্ক কনষ্ট্রাকশন এন্ড ইঞ্জিনিয়ার্স, মেসার্স এস, এম, মিজানুর রহমান( জেভী) নির্মিত ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি এস এম রবিউল ইসলাম। প্রধান অতিথি সাতক্ষীরা ৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস,এম জগলুল হায়দার বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বার বার আওয়ামীলীগকে রাষ্ট্রীয় ক্ষমতা রাখতে সকল কে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোয়াজ্জেম হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের সহকারী প্রকৌশলী হাসিব শেখ, মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অসীম কুমার মৃধা, সাতক্ষীরা শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের উপ-সহকারি প্রকৌশলী আসাদুজ্জামান খান, ঠিকাদার এস, এম, মিজানুর রহমান, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি এস, এম, মোস্তফা কামাল ,মুন্সিগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মাজেদ মোড়ল প্রমূখ।এসময় আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, সাংবাদিকবৃন্দ, শিক্ষক বৃন্দ, ইউপি সদস্যগন, অভিভাবক,শিক্ষার্থী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd