1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
শ্যামনগরে খালুর বাড়িতে বেড়াতে আসা তরুণীকে অপহরণ, যুবদল নেতাসহ গ্রেপ্তার-২ - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

শ্যামনগরে খালুর বাড়িতে বেড়াতে আসা তরুণীকে অপহরণ, যুবদল নেতাসহ গ্রেপ্তার-২

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫
  • ৮৬ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে জাকারিয়া হাসান(২৬) ও মাসুম বিল্লাহ(২৩) নামের দুই অপহরণকারীকে গ্রেপ্তার করেছে শ্যামনগর থানা পুলিশ। রোববার রাত একটার দিকে উপজেলার গোমানতলী এলাকার একটি চিংড়ি ঘের থেকে তাদের আটক করা হয়।
এসময় অপহরণকারীদের নিকট থেকে এক জিম্মি (২১) নারীকে উদ্ধার করা হয়। সদর ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহবায়ক জাকারিয়া ও মাসুম শ্যামনগর উপজেলা সদরের মাজাট গ্রামের জান্নাতুল খাঁ ও গোলাম মোস্তফার ছেলে। রোববার সন্ধ্যায় খালুর বাড়ির সামনের রাস্তা থেকে সাত/আটজন বখাটে ঐ নারীকে তুলে নিয়ে যায়।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবীর জানান, ঐ নারী শ্যামনগরের রামজীবনপুরে খালুর বাড়িতে বেড়াতে আসে। রোববার সন্ধ্যায় বাসার সামনের রাস্তায় বের হওয়ার সুযোগে সাকিব, জাকারিয়া ও মাসুমের নেতৃত্বে সাত/আটজন তাকে তুলে নিয়ে যায়।
একপর্যায়ে ঐ নারীর মোবাইল নম্বর ব্যবহার করে তারা পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। বিষয়টি জানতে পেরে পুলিশ প্রযুক্তির সহায়তা নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে অপহরণকারীদের আটকসহ জিম্মি নারীকে উদ্ধার করে।
পুলিশের এ কর্মকর্তা আরও জানান ইতিমধ্যে ভুক্তোভোগী নারী বাদি হয়ে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত সাত/আটজনের বিরুদ্ধে মামলা করেছেন। পলাতক সাকিবসহ অন্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে জানিয়ে তিনি আরও বলেন গ্রেপ্তারকৃত দুইজনকে কারাগারে প্রেরণের প্রস্তুতি চলছে।
এদিকে গত ৫ আগষ্ট শ্যামনগর থানায় হামলা ও ভাংচুরসহ অগ্নিসংযোগের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে যুবদল নেতা জাকারিয়াকে থানার গেটের উপর দাড়িয়ে মানুষকে উস্কাতে দেখা যায়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd