1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
শেখ হেলালের সাথে সৌজন্য স্বাক্ষাত করলেন ডা. রুহুল হক - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

শেখ হেলালের সাথে সৌজন্য স্বাক্ষাত করলেন ডা. রুহুল হক

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ৯৪ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: স্বাধীনতার মহান স্থপতি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র বাগেরহাট-১ আসনের সাংসদ শেখ হেলাল উদ্দীন এমপি’র সাথে সৌজন্য স্বাক্ষাত করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলী ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-০৩ (দেবহাটা, আশাশুনি ও কালিগঞ্জ আংশিক) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপি।
শুক্রবার (১ ডিসেম্বর) দুপুরে জুম্মার নামাজ শেষে শেখ হেলাল উদ্দীন এমপি’র খুলনা বাসভবনে উপস্থিত হয়ে শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য স্বাক্ষাত করেন ডা. রুহুল হক এমপি।
এসময় দেবহাটা উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফারুক হোসেন রতন, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তারালি ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিৎ মন্ডল, খাজরা ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, বুধহাটা ইউপি চেয়ারম্যান আবু জাহিদ ডাবলু, নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিসুজ্জামান খোকন, সহ-সভাপতি তারিকুল ইসলাম সহ ডা. রুহুল হক এমপির নির্বাচনী এলাকার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বিনিময় পরবর্তী আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কিত বিভিন্ন বিষয়ে শেখ হেলাল উদ্দীন এমপি ও ডা. রুহুল হক এমপি একান্ত আলাপচারিতা করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd