1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
শিক্ষা অফিসার আবুল হোসেনের মায়ের ইন্তেকাল - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

শিক্ষা অফিসার আবুল হোসেনের মায়ের ইন্তেকাল

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ৫৭ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার মোঃ আবুল হোসেনের আম্মা আয়শা খাতুন (৭৫) আর নেই নেই। তিনি বার্ধক্যজনিত কারণে রবিবার (১৩ আগস্ট) ভোর ৪:১৫ মিনিটের দিকে পরিবার-পরিজন আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহীদের মায়া ত্যাগ করে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমার জানাজা নামাজ রবিবার জোহর বাদ তাঁর গ্রামের বাড়ি গোবরদাড়ি (সর্বকাশেমপুর) অনুষ্ঠিত হয়। তিনি ওই গ্রামের মরহুম বজলুর রহমানের স্ত্রী। জানাজা নামাজে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুর রহমান, ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি) গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ এমাদুল ইসলাম, ভালুকা চাঁদপুর দাখিল মাদ্রাসার সুপার মাওঃ মহসীনুল ইসলাম, মাওঃ আবু সাঈদ, এডঃ শ্যামুয়েল ফেরদৌস পলাশ, শিক্ষক মোঃ নজিবুল ইসলাম, এসএম শহীদুল ইসলাম, মোঃ হাফিজুল ইসলাম, আজহারুল ইসলাম, দ্বীনবন্ধু ঘোষ, ইলিয়াস কবির, নজরুল ইসলাম, রবিউল ইসলাম রবিসহ স্থানীয় মুসুল্লিগণ। জানাজা নামাজ পরিচালনা করেন মাওঃ সিদ্দিকুর রহমান। জানাজা শেষে মরহুমাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd