1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
শার্শায় ২৭ গৃহহীন ও ভূমিহীন পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহারের ঘর - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

শার্শায় ২৭ গৃহহীন ও ভূমিহীন পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহারের ঘর

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ১০৩ সংবাদটি পড়া হয়েছে

শার্শা প্রতিনিধি: সারাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের মধ্য দিয়ে শার্শায় ২৭ গৃহহীন ও ভূমিহীন পরিবার পেল উপহারের ঘর। বুধবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে ঘর হস্তান্তরের উদ্বোধন করার পরই এ উপজেলার পরিবার গুলির মাঝে নবনির্মিত ঘর গুলির চাবি ও দলিলপত্র হস্তান্তর করেন।বুধবার সকালে উপজেলা কমপ্লেক্স অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ন চন্দ্র পাল এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম,শার্শা থানার অফিসার ইনচার্জ এস, এম আকিকুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লাল্টু মিয়া, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল হাসান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তৌহিদুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম,সহ উপজেলার প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা- কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd