1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
শার্শায় নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

শার্শায় নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ৯০ সংবাদটি পড়া হয়েছে

যশোর প্রতিনিধি: যশোরের শার্শার বাগআঁচড়ায় নির্মানধীন দেয়াল(বিম)ভেঙে নিচে চাপা পড়ে জাহিদ হোসেন (১৭) নামে এক নির্মান শ্রমিক নিহত হয়েছে। সোমবার (১০ই জুলাই) সকাল ৯টার দিকে বাগআঁচড়া টিএনটি অফিস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাহিদ হোসেন পাশ্ববর্তী কলারোয়া থানার কিসমত ইলিশপুর গ্রামের আবু তালেবের ছেলে।
সাথে থাকা নিহতের বোন জামাই শিমুল জানান, জাহিদ পেশায় একজন রাজমিস্ত্রি। বাগআঁচড়ার টিএনটি অফিস সংলগ্ন কামরুল ইসলামের একটি বাড়ী নির্মানের সেনটারিং এর কাজ করছিলো জাহিদ হোসেন।এসময় অসাবধানতা বসত বিম হঠাৎ ভেঙ্গে পড়ে জাহিদ হোসেন চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।
নির্মানধীন বাড়ির মালিকের বোন জামাই আব্দুল আল মামুন বলেন, বিল্ডিংয়ের কাজ করার সময় অসাবধানতা বসত এক নির্মাণ শ্রমিকের মৃত্যুর খবর শুনে আমি তাদের বাড়িতে যায়। এখানে এসে জানতে পারলাম তারা দীর্ঘ ৩ মাস যাবত ওই বিল্ডিং এ কাজ করছিল। তাদের হাত দিয়ে তৈরি ওই নির্মাণাধীন বিল্ডিং। সকালে তারা কাজ করতে গেলে বিল্ডিং এর বিম ভেঙ্গে নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়। নিয়ম অনুযায়ী আমরা তার জন্য যা করার দরকার তাই করবেন বলে তিনি জানান।
ইউপি সদস্য মুজিবর রহমান মজু জানান,নিহত জাহিদ আমার গ্রামের ছেলে।সে রাজমিস্ত্রি কাজ করে।সকালে কাজ করতে গিয়ে বিম ভেঙ্গে চাপা পড়ে সে মারা গেছে।আর মারা যাওয়ার ঘটনায় কোন পক্ষই দায়ী না। মালিক পক্ষ শুনে তারা আসছিলো এবং পরিবারের সকল দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে তিনি জানান।
শার্শা থানার ওসি এসএম আকিকুল ইসলাম জানান,বিষয়টি শুনেছি।এর পরে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।এ ব্যাপারে কোন মামলা হয়নি বলে তিনি জানান।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd