1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
লবণ আয়োডাইজেশন কার্যক্রম জোরদার করার লক্ষ্যে সভা - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

লবণ আয়োডাইজেশন কার্যক্রম জোরদার করার লক্ষ্যে সভা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ৫৩ সংবাদটি পড়া হয়েছে

আজকের সাতক্ষীরা দর্পন ডেস্ক: বাংলাদেশে সার্বজনীন লবণ আয়োডাইজেশন কার্যক্রম জোরদার করার বিষয়ে সাতক্ষীরায় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এর আয়োজনে শনিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিসিকের চেয়ারম্যান আশরাফ উদ্দীন আহমেদ খান।
সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদ এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিসিকের পরিচালক (অর্থ) মোঃ কামাল উদ্দীন বিশ^াস, বিসিক খুলনা অঞ্চলের পরিচালক মনসুরুল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মইনুল ইসলাম মঈন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আমিনুর রহমান, সহকারী কমিশনার পলাশ আহমেদ, বিসিক সাতক্ষীরার উপ-ব্যাবস্থাপক গৌরব দাস, জেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সাইফুল ইসলাম, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, মাঠ পর্যায়ে ১৯৬১ সালে লবন উৎপাদন শুরু হয় বাংলাদেশে। আর এ লবন মিল পর্যায়ে প্রক্রিয়াজাতকরণ ও আয়োডিনযুক্তকরণ করা হয় ১৯৯০ সালে। এরপর বিক্রেতা ও ভোক্তা পর্যায়ে লবন সরবরাহ করা হয়। বক্তারা বলেন, লবনে থাকা আয়োডিন একটি অত্যাবশ্যকীয় অনুপুষ্টি যা মানুষের স্বাভাবিক মানসিক ও শারীরিক বৃদ্ধির জন্য অপরিহার্য। থাইরক্সিন হরমোনের অন্যতম প্রধান উপাদান আয়োডিন।
থাইরক্সিন হরমোন দেহের বিভিন্ন অংশের কাজ নিয়ন্ত্রণ করে থাকে। থাইরয়েড হরমোন দেহের লিভার, কিডনি, হার্ট, মাংসপেশীসহ বিভিন্ন অঙ্গের জৈবরাসায়নিক ক্রিয়া নিয়ন্ত্রণ করে। এছাড়া মস্তিষ্কের কোষ বৃদ্ধিতে অত্যাবশ্যকীয় হরমোন। বক্তারা এসময় মানবদেহের জন্য আয়োডিনের উপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd