1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
যশোরে শিশুছাত্রকে নির্যাতন, মাদরাসার অধ্যক্ষ গ্রেপ্তার - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

যশোরে শিশুছাত্রকে নির্যাতন, মাদরাসার অধ্যক্ষ গ্রেপ্তার

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
  • ১০৪ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: যশোরের চৌগাছায় এক মাদরাসায় শিশুছাত্রকে নির্মম নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ওই মাদ্রাসার অভিযুক্ত অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভিডিওতে দেখা যায়, শিশুটিকে মাদরাসাশিক্ষক একেরপর এক বেত্রাঘাত করছেন। এমনকি লাথিও মারছেন। এ সময় শিশুটি বারবার শিক্ষকের পা জড়িয়ে ধরে বাঁচার চেষ্টা করে।
ঘটনাটি যশোরের চৌগাছার কয়রাপাড়া হাফেজিয়া মাদরাসার। নির্যাতনের শিকার শিক্ষার্থী সোহানুর রহমান সাজিদ জানায়, গত বুধবার রাতে অধ্যক্ষ আক্তারুজ্জামানের মোবাইল থেকে এসএমএস দেওয়াকে কেন্দ্র করে বেত দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করা হয় তাকে। এ সময় পা ধরে বারবার ক্ষমা চাওয়ার পরও বুকের ওপর লাথি মারেন অধ্যক্ষ। সাজিদের বাবা স্থানীয় চৌগাছা লস্করপুর গ্রামের আলী আকবর অভিযোগ করেন, তার ১৩ বছর বয়সী ছেলেকে নির্মমভাবে নির্যাতন করেন অধ্যক্ষ। এতে তার শরীরের বেশ কয়েক জায়গায় ক্ষত হয়েছে।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী বলেন, ঘটনার পরদিন নির্যাতিত শিক্ষার্থীর বাবা বাদী হয়ে চৌগাছা থানায় মামলা করলে অভিযুক্ত শিক্ষককে আটক করে পুলিশ। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। উল্লেখ্য, দুই মাস আগে নিজ উদ্যোগে মাদরাসাটি প্রতিষ্ঠা করেন অভিযুক্ত শিক্ষক আক্তারুজ্জামান। বর্তমানে ২০ জন শিক্ষার্থী পড়াশোনা করছে সেখানে। এই ঘটনার পর থেকে বন্ধ রয়েছে মাদরাসাটি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd