1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
যশোরে কৃষক সেজে পাচারকালে সাড়ে ১৪ কেজি সোনাসহ আটক - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

যশোরে কৃষক সেজে পাচারকালে সাড়ে ১৪ কেজি সোনাসহ আটক

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ২০ মে, ২০২২
  • ১৬০ সংবাদটি পড়া হয়েছে

যশোর প্রতিনিধি: যশোরের চৌগাছা উপজেলার কাবিলপুর শ্মশান ঘাট এলাকা থেকে ১২৪ পিস (১৪ কেজি ৪৫০ গ্রাম) সোনার বারসহ শাহ আলম নামে এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। শুক্রবার (২০ মে) সকাল সাড়ে ৮টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। দুপুরে যশোর ৪৯ বিজিবি হেডকোয়ার্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেশ কিছু দিন ধরে সোনা চোরাকারবারিদের একটি গ্রুপের ওপর নজরদারি করা হচ্ছিল। এরই অংশ হিসেবে শুক্রবার ভোরে চৌগাছা সীমান্তের শাহজাদপুর বিওপির সদস্যরা শাহ আলমকে নজরদারি শুরু করে। এরপর তাকে সকাল সাড়ে ৮টার দিকে শাহজাদপুর বিওপির এক কিলোমিটার অদূরে কাবিলপুর শ্মশান ঘাট এলাকা থেকে আটক করা হয়। তিনি জানান, এ সময় তার কোমরে পেঁচানো পাঁচটি বড় সোনার বার থেকে সর্বমোট ১২৪ পিস বার উদ্ধার করা হয়। এ ছাড়া তার ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। জব্দ করা সোনার বারের বাজারমূল্য ১০ কোটি সাড়ে ১১ লাখ টাকা।
বিজিবির অধিনায়ক আরও জানান, শাহ আলম কৃষক সেজে ওই সোনার বার শ্মশানে রেখে আসতে গিয়েছিলেন। ওখান থেকে অন্য একটি গ্রুপের সদস্যদের সেগুলো নিয়ে যাওয়ার কথা। কিন্তু তার আগেই তাকে আটক করে বিজিবি। আলম ইতোপূর্বে আরও ছয়টি চালান সফলভাবে পাচার করেছে। সপ্তম চালান পাচারকালে তাকে আটক করা হয়। জব্দ করা মোটরসাইকেলসহ তাকে চৌগাছা থানা সোপর্দ করা হবে। এ ছাড়া সোনার বারগুলো আদালতের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd