1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
মোংলা বন্দরে কয়লাবাহী বিদেশি জাহাজ আটকের নির্দেশ - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

মোংলা বন্দরে কয়লাবাহী বিদেশি জাহাজ আটকের নির্দেশ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩
  • ৭২ সংবাদটি পড়া হয়েছে

ন্যাশনাল ডেস্ক: ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য ৩১ হাজার মেট্রিকটন কয়লা নিয়ে মোংলা সমুদ্র বন্দরে আসা লাইবেরিয়ার পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এমভি পানাগিয়া কানালাকে আটক করার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মোংলা সমুদ্র বন্দর কর্তৃপক্ষকে জাহাজটির এনওসি প্রদানে নিষেধাজ্ঞা প্রদান করা হয়েছে।
জাহাটির বিরুদ্ধে ২ কোটি ৯৯ লক্ষ ৪৫ হাজার ১৮২.৬৬ টাকা ক্ষতিপূরণ দাবী করে হাইকোর্ট বিভাগে ১২ জুলাই চায়নার ঈঈঢ ঝযরঢ়ঢ়রহম পড়. খরসরঃবফ এর প্রতিনিধি জনাব মোঃ আবুল হাসান এর করা মামলার প্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতি খিজির আহমেদ চৌধুরী এই আটকাদেশ প্রদান করেন।
মংলা বন্দর কর্তৃপক্ষের ডেপুটি হারবার মাস্টার ক্যাপ্টেন মোঃ শাহাদাত হোসেন বলেন, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ কর্তৃক লাইবেরিয়ার পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এমভি পানাগিয়া কানালাকে আটকাদেশ প্রদান করা হয়েছে। পরবর্তী আদেশ না আসা পর্যন্ত জাহাজটি যাতে মোংলা বন্দর ত্যাগ করতে না পারে আমরা বন্দরের সংশ্লিষ্ট বিভাগ, কোস্টগার্ড, নৌবাহিনী এবং জাহাজটির স্থানীয় শিপিং এজেন্টকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চিঠি দেওয়া হয়েছে।
জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট ‘টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেড’র খুলনার সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক বলেন, উচ্চ আদালত জাহাজটির বিরুদ্ধে আটোকাদেশ দিয়েছে। মোংলা বন্দর কর্তৃপক্ষ এমন একটি চিঠি দিয়েছেন। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে জাহাজটির খালাস কার্যক্রম সম্পন্ন হবে। কয়লাগুলো বিদ্যুৎ কেন্দ্রে পৌছে দেওয়া হবে
বৃহস্পতিবার(১৩ জুলাই) সকাল ১০টায় রামপাল কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য ৩১ হাজার মে.টন কয়লা নিয়ে মোংলা বন্দর কর্তৃপক্ষের বহিনোঙ্গর হাড়বাড়িয়া -১১ তে ভেড়ে লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজটি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd