1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
মেসিকে সৌদিতে নিতে ৪ হাজার ২৬৫ কোটি টাকার প্রস্তাব - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

মেসিকে সৌদিতে নিতে ৪ হাজার ২৬৫ কোটি টাকার প্রস্তাব

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ১০০ সংবাদটি পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: লিওনেল মেসি আর প্যারিসে থাকছেন না, সেটি একপ্রকার নিশ্চিত। প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) সঙ্গে এই গ্রীষ্মেই চুক্তি শেষ হয়ে যাচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই অধিনায়কের। নতুন চুক্তি না হলে আগামী মাস থেকেই আর পিএসজির নন মেসি। মেসির আর পিএসজিতে থাকার পরিবেশও নেই। দুই পক্ষের মধ্যে টানাপোড়েন চলছিল অনেক দিন ধরেই। সেটা চূড়ান্ত রূপ নিয়েছে পিএসজির নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে মেসি সৌদি আরব সফরে যাওয়ায়। যার জেরে তাকে দুই সপ্তাহ নিষেধাজ্ঞা দিয়েছে পিএসজি।
‘গোলডটকম’ জানিয়েছে, মেসির সঙ্গে আর চুক্তি না বাড়ানোর সিদ্ধান্তও নিয়েছে ফরাসি ক্লাবটি। পিএসজির চুক্তির মেয়াদ বাকি চলতি বছরের ৩০ জুন পর্যন্ত। এরপর মেসি আর পিএসজির ফুটবলার থাকবেন না। সাতবারের ব্যালন ডি’অর জয়ী তারকার পরবর্তী গন্তব্য কোথায়?
যে সৌদি সফরে যাওয়ার জন্য এতকিছু, সেখানেই মেসি ঘাঁটি গাড়তে পারেন। ‘দ্য টেলিগ্রাফ’-এর প্রতিবেদন, সৌদি আরব নাকি ফুটবল ইতিহাসের সবচেয়ে লোভনীয় চুক্তির প্রস্তুতি নিয়ে রেখেছে।এরই মধ্যে সৌদি ক্লাব আল নাসরে যোগ দিয়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। মেসিকেও সৌদির ক্লাবে দেখা যেতে পারে। সেজন্য নাকি রোনাল্ডোর চেয়েও বেশি টাকা খরচ করতে রাজি সৌদি আরব।
জানা গেছে, মেসিকে বছরে ৩২০ মিলিয়ন পাউন্ড দিয়ে কিনতে চায় সৌদির ক্লাব। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪ হাজার ২৬৫ কোটি টাকা!চুক্তির বিষয়ে মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসির সঙ্গে কথা চলছে। সৌদি প্রো লিগের ঠিক কোন ক্লাব মেসিকে এমন প্রস্তাব দিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে নাম আসছে আল নাসরের প্রতিদ্বন্দ্বী আল-হিলালের।
পিএসজি ছাড়ার পর মেসি সৌদিতে যেতে পারেন, এমন গুঞ্জন যেমন আছে। তেমন গুঞ্জন আছে লা লিগায় তার পুরোনো ক্লাব বার্সেলোনা কিংবা যুক্তরাষ্ট্রের ইন্টার মিয়ামিতে যাওয়ার বিষয়েও। দেখা যাক, মেসি শেষ পর্যন্ত কোনটিকে বেছে নেন!

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd