1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
মেয়র কাপ হাডুডু টুর্নামেন্ট শুরু ২৬ ফেব্রুয়ারি - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

মেয়র কাপ হাডুডু টুর্নামেন্ট শুরু ২৬ ফেব্রুয়ারি

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৬৮ সংবাদটি পড়া হয়েছে

খুলনা প্রতিনিধি: দুই দিনব্যাপী মেয়র কাপ হাডুডু টুর্নামেন্ট আগামী ২৬ ফেব্রুয়ারি রাত আটটায় খুলনার খালিশপুর প্রভাতী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে শুরু হবে। মেয়র কাপ হাডুডু প্রতিযোগিতা উপলক্ষে গণমাধ্যমকর্মীদের সাথে এক প্রেসব্রিফিং আজ (বৃহস্পতিবার) দুপুরে খুলনা সিটি কর্পোরেশনের শহিদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কেসিসি’র মেয়র তালুকদার আব্দুল খালেক গণমাধ্যমকর্মীদের ব্রিফ করেন।
সিটি মেয়র বলেন, হাডুডু বা কাবাডি উপমহাদেশের অন্যতম জনপ্রিয় একটি খেলা। বর্তমানে কাবাডি আন্তর্জাতিকভাবে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। অতীতে এই খেলা শুধু গ্রামে প্রচলিত থাকলেও বর্তমানে সকল স্থানে এর প্রচলন রয়েছে। খেলাধুলা সুস্থ বিনোদনের অন্যতম একটি মাধ্যম। খেলাধুলা শারীরিক সুস্থতার পাশাপাশি সামাজিক শৃঙ্খলাবোধ নিশ্চিত করে। হাডুডু, দাড়িয়া বান্ধা, কানামাছি আবহমান বাংলার নিজস্ব খেলা। তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে হাডুডুকে জাতীয় খেলা হিসেবে ঘোষণা করেন। গঠন করেন জাতীয় কাবাডি ফেডারেশন। অথচ আধুনিকতায় ছোঁয়ায় ক্রমেই হারিয়ে যাচ্ছে গ্রামীন ঐতিহ্যের এ খেলাটি। নতুন প্রজন্মকে দেশীয় খেলাধুলা চর্চায় আগ্রহী করে তোলার লক্ষ্যেই খুলনায় মেয়র কাপ হাডুডু প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। মেয়র এই টুর্নামেন্টকে সফল করার লক্ষ্যে গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন। প্রেসব্রিফিং এ মেয়র খুলনার উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন। উল্লেখ্য, দুই দিনব্যাপী এই টুর্নামেন্টে আটটি দল অংশগ্রহণ করবে। ২৬ ফেব্রুয়ারি রাত আটটায় কেসিসি’র মেয়র তালুকদার আব্দুল খালেক এই টুর্নামেন্টের উদ্বোধন করবেন বলে জানানো হয়।প্রেসব্রিফিং এ খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক মকবুল হোসেন মিন্টু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, টুর্নামেন্ট আয়োজক কমিটির নেতৃবৃন্দসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মীরা অংশ নেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd