1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
মেডিকেলে ভর্তির প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে মানববন্ধন - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

মেডিকেলে ভর্তির প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে মানববন্ধন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ১৪৮ সংবাদটি পড়া হয়েছে

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, খুলনা জেলা সংসদের উদ্যোগে আজ ২৬ আগস্ট ’২৩ শনিবার বেলা সাড়ে ১১টায় নগরীর সাত রাস্তা মোড় বিএমএ ভবনের সামনে মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক নাহিদ হাসানের সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক সবুজ হোসেন দূর্জয়ের সঞ্চালনায় মানবন্ধনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা মহানগর সভাপতি মিজানুর রহমান বাবু, সাবেক সাধারণ সম্পাদক এড. মোঃ বাবুল হাওলাদার, ছাত্র নেতা জাকির হোসেন, সাঈম হাসান, তন্ময় সরকার, সুদীপ্ত ম-ল, শান্তা নিবেদিতা, তনুশ্রী তনু, ঐশিজ্যোতি গোলদার, মৃত্যুঞ্জয়, সজীব, জাহিদুল, রিয়াজুল প্রমুখ। বক্তারা বলেন, প্রশ্নপত্র ফাঁসের ব্যাপারে সাংবাদিক সম্মেলনে সিআইডি অফিসার বলেছেন ‘প্রশ্নপত্র ফাঁসের পিছনে নামী দামী লোক জড়িত আছেন’ এই নামী দামী লোকদের অবিলম্বে চিহ্নিত করে প্রকাশ করতে হবে এবং দ্রুত এ ব্যাপারে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
তারা আরও বলেন, এর দায়ভার সরকারকেই নিতে হবে। এ ঘটনায় প্রমাণ করে যে, বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনা ব্যর্থ। পরবর্তীতে এক বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডাকবাংলা সংগঠনের কার্যালয়ে এসে সমাপ্ত হয়। প্রেসবিজ্ঞপ্তি

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd