1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
মেডিকেলে চান্সপ্রাপ্ত জান্নাতের পাশে দাঁড়ালেন দেবহাটার ইউএনও - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

মেডিকেলে চান্সপ্রাপ্ত জান্নাতের পাশে দাঁড়ালেন দেবহাটার ইউএনও

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ৭৫ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: কুষ্টিয়া মেডিকেল কলেজে মেধা তালিকায় স্থান পাওয়া দেবহাটার শিক্ষার্থী ফাতিমা জান্নাতের পাশে দাঁড়িয়েছেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। বৃহষ্পতিবার দুপুরে ফাতিমা জান্নাতকে আর্থিক সহায়তা প্রদান করেন তিনি। ফাতিমা জান্নাত উপজেলার জগন্নাথপুর গ্রামের দরিদ্র কৃষক কালাম গাজী ও গৃহিনী ওজিলা বেগম দম্পতির ছোট মেয়ে। ছোটবেলা থেকেই পড়াশুনার প্রতি অদম্য আগ্রহ ছিল ফাতিমার। ২০১৪ সালে দেবিশহর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে জিপিএ ৫ পেয়ে মেধা তালিকায় উত্তীর্ণ হওয়া ফাতিমা ভর্তি হয় হাদিপুর আহছানিয়া মাধ্যমিক বিদ্যালয়ে। ২০২০ সালে এসএসসিতেও জিপিএ ৫ পেয়ে পড়াশুনা শুরু করেন সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজে। ২০২২ সালে উচ্চ মাধ্যমিকে জিপিএ ৫ পেয়ে অবশেষে কুষ্টিয়া মেডিকেল কলেজে মেধা তালিকায় উত্তীর্ন হয়েছে সে। আর্থিক সহায়তা প্রদানকালে ফাতিমা জান্নাতের উজ্জ্বল ভবিষ্যত ও সাফল্য কামনা করেন নির্বাহী অফিসার খালিদ হোসেন সিদ্দিকী।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd