1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
মুক্তিযোদ্ধা আব্দুর রউফ ও মুনসুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

মুক্তিযোদ্ধা আব্দুর রউফ ও মুনসুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ৮৮ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার দেবহাটায় আব্দুর রউফ (৭২) ও মুনসুর আলী (৭০) নামের দু’জন বীর মুক্তিযোদ্ধা মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ সদর ইউনিয়নের দাঁদপুর গ্রামের এবং বীর মুক্তিযোদ্ধা মুনসুর আলী পারুলিয়া ইউনিয়নের খেজুরবাড়িয়া গ্রামের বাসিন্দা।
বুধবার বিকেল সাড়ে ৫ টার দিকে স্ট্রোকজনিত কারনে আব্দুর রউফ এবং সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বার্ধক্যজনিত জটিলতার কারনে মুনসুর আলী নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তারা স্ত্রী-সন্তান, আত্মীয়-স্বজন সহ অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে জানাযা নামাজ ও রাষ্ট্রীয় মর্যাাদায় গার্ড অব অনার প্রদান শেষে দাঁদপুরে আব্দুর রউফের নিজস্ব বাসভবন ও খেজুরবাড়িয়ায় মুনসুর আলীর নিজস্ব বাসভবন সংলগ্ন পারিবারিক কবরস্থানে দু’জনের দাফন সম্পন্ন হয়।
এরআগে জাতির দুই সূর্যসন্তানের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করে উপজেলা প্রশাসন। এসময় দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. মুজিবর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, যুগ্ম সাধারণ সম্পাদক আলী মোর্ত্তজা মো. আনোয়ারুল হক, জেলা পুজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুভাষ চন্দ্র ঘোষ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিজয় ঘোষ সহ ৭১’র রণাঙ্গনের সাথীরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd