1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
মানব রচিত মতবাদ মানুষের মুখে হাসি ফোটাতে পারে না: মজিবুর রহমান - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

মানব রচিত মতবাদ মানুষের মুখে হাসি ফোটাতে পারে না: মজিবুর রহমান

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭০ সংবাদটি পড়া হয়েছে

আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, আমরা অতিতে অনেক সরকার দেখেছি, অনেকে বিভিন্ন সংস্কার করেছেন, বিভিন্ন কর্মসূচি নিয়েছেন, কিন্তু কোন কর্মসূচি মানুষকে শান্তি দিতে পারেনি।
শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে সাতক্ষীরা আলামিন ট্রাস্টে সাবেক এমপি কাজী শামসুর রহমান অডিটোরিয়ামে রুকনদের নিয়ে দিন ব্যাপি শিক্ষা বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার আমির মুহাদ্দিস রবিউল বাশারের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা আজিজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক। শিক্ষা শিবিরে, সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, শেখ নুরুল হুদা, সহকারী সেক্রেটারী প্রফে. ওবায়দুল্লাহ, প্রফে. ওমর ফারুক, মাহবুবল আলম, জেলা কর্মপরিষদ এ্যাড.আব্দুস সুবহান মুকুল, ডা.মাহমুদুল হক, জামশেদ আলম, অফিস সেক্রেটারী রুহুল আমিন, মাওলানা ওসমান গনি, অধ্যাপক আব্দুল ওয়ারেস, শহর জামায়াতের আমীর জাহিদুল ইসলাম, সেক্রটারী খোরশেদ আলম, সহকারী সেক্রেটারী হাবিবুর রহমান, সদর আমীর মাওলানা শাহাদাত হোসেন, শহর ছাত্র শিবিরে সভাপতি আল মামুন, জেলা শিবিরের সভাপতি ইমামুল হোসেন, ছাত্র নেতা এড আবু তালেব প্রমুখ উপস্থিত ছিলেন।
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, আমারা বিশ্বাস করি, মানব রচিত মতবাদ ভূলে ভরা। এটা একটা ভূল মতবাদ। যতদিন এই মতবাদ নিয়ে যারা আন্দোলন করবে, রাজনীতি করবে, তাদের দ্বারা দেশের শান্তি প্রতিষ্ঠা কিছুতেই সম্ভব হবেনা। বরণ আল্লাহর যে মতবাদ, আল্লাহর যে দ্বীন, এটাই ইসলাম, এটাই হক, এটিই সঠিক, কোন ভুল এখানে নাই। এই নির্ভুল জীবন বিধান ইসলামী আইন যতদিন কায়েম না হবে ততদিন পর্যন্ত এ দেশে শান্তি প্রতিষ্ঠা হবে না। তিনি আরো বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্র শিবির, শ্রমিক কল্যান ফেডারেশানসহ আরো যারা কুরআনের আইন চাই তাদেরকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশের ১৮ কোটি মানুষের মুখে হাঁসি ফুটাতে হলে মানব রচিত মতবাদকে বাংলাদেশে জায়গা দেওয়া যাবে না। তিনি আরো বলেন, আমরা করআন- সুন্নার আইন বাংলাদেশে কায়েম করবই করবো ইনশাল্লাহ। ইয় আমাদের জীবন শহীদ হয়ে যাবে না হয় দেশে কুরআন সুন্নার আইন চালু হবে।
অধ্যাপক মুজিবুর রহমান আরো বলেন, বিগত যারা মানুষ খুন করেছে, খুনি সরকার, তাদেরকে বিচারের মুখো মুখি করে তাদের শান্তি নিশ্চিত করতে হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd