1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
মাছ ধরাকে কেন্দ্র করে ধ্বস্তাধস্তির ঘটনায় থানায় ধর্ষনের চেষ্টার অভিযোগ  - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

মাছ ধরাকে কেন্দ্র করে ধ্বস্তাধস্তির ঘটনায় থানায় ধর্ষনের চেষ্টার অভিযোগ 

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৪০ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের দামারপোতা গ্রামে মাছ ধরাকে কেন্দ্র করে হাটু পর্যন্ত কাদামাটির মধ্যে ২মহিলার ধ্বস্তাধস্তির ঘটনায় প্রতিপক্ষকে ফাঁসাতে থানায় ধর্ষনের চেষ্টার নাটক সাজিয়ে মিথ্যা অভিযোগ করায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। জানা গেছে, দামারপোতা গ্রামের প্রবাসী জাহারুল ইসলামের স্ত্রী ১সন্তানের জননী কুলসুম(৩০) এর বাড়ির পাশে একটি পরিত্যক্ত ডোবার মধ্যে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিবেশী শাহাদাৎ হোসেনের স্ত্রী ফারজানা(৩২)এর মধ্যে হাঁটুপর্যন্ত কাদা পানিতে ১৭ফেব্রুয়ারি সোমবার রাত আনুমানিক সাড়ে ১১টার সময় ধ্বস্তাধস্তি হয়।পরে ফারজানার স্বামী শাহাদাৎ হোসেন ও স্থানীয় কবির হোসেনসহ স্থানীয় লোকজন তাদেরকে ছাড়িয়ে দেয়। এঘটনাকে কেন্দ্র করে ওই রাতে স্থানীয় সাবেক ইউপি সদস্য মোঃ আ.রাজ্জাকসহ একাধিক ব্যক্তিকে বিষয়টি জানান।কিন্তু পরবর্তীতে বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করতে উদোর পিন্ডি বুদোর ঘাড়ে চাপিয়ে দেওয়ার জন্য শাহাদাৎ হোসেন কতৃক কুলসুম খাতুনকে ধর্ষনের চেষ্টার অভিযোগ এনে সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ করলে এ নিয়ে এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।বিষয়টি জানতে শুক্রবার কয়েকজন গণমাধ্যমকর্মী সরেজমিনে গেলে শতশত গ্রামবাসীরা জানান- কুলসুম ও ফারজানার মধ্যে মাছধরাকে কেন্দ্র করে ধ্বস্তাধস্তির ঘটনা ঘটে।সম্পূর্ণ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম্য পলিটিক্সের কারনে থানায় মিথ্যা অভিযোগ করা হয়েছে। কুলসুমের স্বামী বিদেশে থাকায় টাকার গরমে একটি বিশেষ মহলের প্ররোচনায় শাহাদাৎ কে ফাঁসাতে মিথ্যা অভিযোগ করেছে। এব্যাপারে কথিত ওই ভিকটিম কুলসুমের নিকট জানতে চাইলে তিনি জানান- শাহাদাৎ হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন সময় আমাকে কুপ্রস্তাব দিয়ে আসছিল।সোমবার রাত আনুমানিক সাড়ে এগারো টার সময় শাহাদাৎ আমার ঘরে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা করে। আমি তখন বাঁধা দিয়ে ডাকচিৎকার দিলে সে ও তার স্ত্রী ফারজানা খাতুন আমাকে টেনে হিঁচড়ে বাড়ির পাশে ডোবার মধ্যে নিয়ে মারধর করে। এসময় তারা ১ভরি ওজনের একটি স্বর্ণের চেইন, কানের দুল ছিড়ে নিয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd