1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
মহাপরিচালকের ব্যাজে ভূষিত হলেন দেবহাটার বীরু - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

মহাপরিচালকের ব্যাজে ভূষিত হলেন দেবহাটার বীরু

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৭৩ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের ব্যাজে ভূষিত হয়েছেন দেবহাটার কৃতি সন্তান ঢাকা মহানগর আনসারের ডিএমপি জোন অধিনায়ক সাহাদাত হোসেন বীরু বিভিএম।
সম্প্রতি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক জমকালো আয়োজনে সাহাদাত হোসেন বীরু কে মহাপরিচালক ব্যাজ পরিয়ে দেন বাহিনীটির মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক বিএএম, এনডিসি, এএফডবিøউসি, পিএসসি, পিএইচডি।
বাংলাদেশ সিভিল সার্ভিসের ৩০তম ব্যাচের অফিসার সাহাদাত হোসেন বীরু সাতক্ষীরার দেবহাটা উপজেলার বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমানের দ্বিতীয় পুত্র। তিনি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন দরদি’র উপদেষ্টা।
এবারই প্রথম বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে সার্বিক পারফরমেন্সের উপর ভিত্তি করে এ সম্মাননা ব্যাজ প্রদান করা হয়েছে। বাহিনীটির কর্মকর্তা-কর্মচারিদের মধ্য থেকে সাহাদাত হোসেন বীরু সহ যোগ্য ও মেধাবী ৩০ জনকে এ ব্যাজ পরিয়ে দেন মহাপরিচালক।
উল্লেখ্য, সাহাদাত হোসেন বীরু এর আগে ২০১৯ সালে সাহসিকতার স্বীকৃতি স্বরূপ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকেও রাস্ট্রীয় পদক প্রাপ্ত হয়েছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd