1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
ভ্যানের মত ছায়াহীন মনিমালা'র ভাগ্যের চাকা - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

ভ্যানের মত ছায়াহীন মনিমালা’র ভাগ্যের চাকা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ১১২ সংবাদটি পড়া হয়েছে

শার্শা প্রতিনিধি: জীবনের শেষ প্রান্তে এসেও সংগ্রাম চালিয়ে যাচ্ছেন বৃদ্ধা মনিমালা (৬৫)। জীবনের চাকা সচল রাখতে প্রতিনিয়ত ঘুরিয়ে চলেছেন পায়ে চালিত ভ্যানের চাকা। পুরুষের মতো ভ্যান চড়ে চালাতে না পারলেও ষাটোর্ধ্ব বৃদ্ধা মনিমালা মালবোঝাই ভ্যানটি দুই হাতের সাহায্যে টেনে নিয়ে ছুটে চলেছেন গ্রাম থেকে গ্রামে, এক হাট থেকে অন্য হাটে। ভ্যানের চাকা না ঘুরলে সংসারের চাকা যে ঘোরে না তার। একদিন মাল বিক্রি বন্ধ থাকলে অনাহারে অর্ধহারে থাকতে হয় তার পরিবারকে। অদম্য ইচ্ছার জোরে ভ্যান চালিয়ে সংসারের চাকা সচল রাখার চেষ্টা করছেন তিনি। অপর্যাপ্ত ও অনিয়মিত রোজগারে চলা একটি পরিবারের প্রধান হিসেবে মনিমালা সদস্যদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন। তারপরও প্রায় ২৫ বছর ধরে ভ্যানে মাল বয়ে গ্রামগঞ্জে হাট-বাজারে মাটির তৈরি জিনিসপত্র বিক্রি করে বেড়াচ্ছেন তিনি। জানাচ্ছি ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মৃত আশুতোষ কুমার পালের স্ত্রী মনিমালার সংগ্রামী জীবনের কথা। নলডাঙ্গা দুর্গাপুরে ছেলে-বৌমার সঙ্গে পরের জমিতে ঘর করে থাকলেও মনিমালা কালীগঞ্জ পৌরসভার শিবনগর এলাকার একজন ভোটার। ২৫ বছর হলো স্বামীহারা হয়েছেন তিনি। তারপর থেকেই সংসারের বোঝা ঘাড়ে নিয়ে বয়ে বেড়াচ্ছেন। এক ছেলে এক মেয়েকে নিয়ে খেয়ে না খেয়ে অর্ধহারে দিন কাটান মনিমালা। এরইমধ্যে মেয়ের বিয়ে দিয়েছেন কালীগঞ্জের শিবনগর এলাকায়। ছেলেকেও করিয়েছেন বিয়ে। নলডাঙ্গা বাজারের একটি ভাঙারির দোকানে কাজ করে ছেলে একা সংসার চালাতে পারে না। যে কারণে মনিমালা ভ্যানে করে বিভিন্ন হাটে ও গ্রাম বাজারে মাটির তৈরি জিনিসপত্র বিক্রি করে থাকেন। কালীগঞ্জ শহরে শুক্র ও শনিবার হাটের দিন, হাসপাতাল সড়কে, মুসলিম বেকারির সামনে, ফুটপাতের রাস্তায় এবং শনি ও মঙ্গলবার নলডাঙ্গা বাজারে মনিমালাকে মাটির তৈরি নানা রকম জিনিসপত্রের পরসা সাজিয়ে বসতে দেখা যায়।
আবার ভাটপাড়া আনন্দবাগ, পাইকপাড়া, জগন্নাথপুরসহ অনেক গ্রামে ভ্যানে করে ঘুরে ঘুরে মাটির জিনিসপত্রও তিনি বিক্রি করে থাকেন। বৈরী আবহাওয়া কিংবা শরীরের ক্লান্তি সবকিছুকে উপেক্ষা করে দিনের পর দিন মনিমালা নিজেই মাটির তৈরি জিনিসপত্রবোঝাই ভ্যান টেনে বিক্রি করছেন মাল। মাটির তৈরি ব্যাংক, হাড়ি, বাচ্চাদের খেলনার মতো ছোট ছোট জিনিসপত্র বাড়িতে বসে তিনি নিজেই তৈরি করে এবং ভাড়, মালসা, চাড়ির মতো মাটির তৈরি বড় জিনিসপত্রগুলো কিনে এনে বিক্রি করেন।
হাটে কিংবা গ্রামে গ্রামে ঘুরে তিনি প্রতিদিন ৪০০ থেকে ৫০০ টাকার মতো মাল বিক্রি করে থাকেন তিনি। এতে করে তার লাভ হয় মাত্র ২০০ টাকা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এ সময়ে এত অল্প টাকা রোজগার করে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন বৃদ্ধা মনিমালা। দিনে দিনে শরীরের শক্তিও কমে আসছে। যার কারণে কপালে তার চিন্তার ভাঁজ দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। শ্রমজীবী ষাটোর্ধ্ব মনিমালা আক্ষেপ করে বলেন, আমি একজন মহিলা মানুষ হয়েও বেঁচে থাকার তাগিদে কাজ করি। মালবোঝাই ভ্যান টানতে খুব কষ্ট হয় আমার। কিন্তু অন্য কোনো উপায় যে নেই আর আমার হাতে। নিজের বলে কিছুই নেই; মাথাগোঁজার ঠাঁইও নেই আমার। শুধুমাত্র বিধবা ভাতা ছাড়া আর কোনও সরকারি সাহায্য সহযোগিতা আমি পাই না। হাট-বাজারে একটা স্থায়ী দোকান থাকলে আমাকে আর ভ্যান ঠেলে মাল বিক্রি করা লাগতো না। দোকান যে করব, সেই সামর্থ্য যে আমার নেই। সৃষ্টিকর্তা এভাবে যে কয়দিন চালান, সে কদিনই চলবো।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd