1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
ভোমরায় লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন এমপি রবি - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

ভোমরায় লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন এমপি রবি

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
  • ১২৫ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: “মাদককে না বলুন ফুটবলকে হ্যা বলুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে নয়া ড্রিংকিং ওয়াটার লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৮ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় সদরের ভোমরা ইউনিয়নের পদ্মশাাঁখরা কোহিনুর ক্লাবের আয়োজনে ও খালিদ বেভারেজ প্রাইভেট লিমিটেডের সৌজন্যে ক্লাব মাঠে পদ্মশাঁখরা কোহিনুর ক্লাবের সভাপতি মো. হুমায়ুন কবির (ইন্টু) সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন টুর্নামেন্টের উদ্বোধন করেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তক আহমেদ রবি। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, ভোমরা ইমিগ্রেশন পুলিশ ইনচার্জ মাজরিহা হোসাইন, আলিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান (ময়ুর ডাক্তার), ভোমরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনারুল ইসলাম গাজী, ভোমরা সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাজমুল আলম মিলন, টুর্নামেন্টের সমন্বয়কারী পদ্মশাাঁখরা কোহিনুর ক্লাবের সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন, শাহিনুর রহমান সাদ্দাম. মন্টু প্রমুখ। নয়া ড্রিংকিং ওয়াটার লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর উদ্বোধনী খেলায় অংশ নেয় পিডিকে মিতালী সংঘ কালিগঞ্জ বনাম গাংনিয়া সবুজ সংঘ। খেলার প্রথমার্ধে এবং দ্বিতীয়ার্ধের নির্ধারিত সময়ে কোন দলই গোলের দেখা পায়নি। ফলে খেলা রুপ নেয় টাইবেকারে। টাইবেকারে পিডিকে মিতালী সংঘ কালিগঞ্জকে ৫-৩ গোলে পরাজিত করে গাংনিয়া সবুজ সংঘ উদ্বোধনী খেলায় জয়লাভ করে। খেলা পরিচালনা করেন ফিফা রেফারী জুনায়েদ, সহকারি ছিলেন পিপুল খান, আবু অহিদ বাবলু ও ইকবাল কবির খান বাপ্পি। হাজার হাজার ফুটবল প্রেমি দর্শক খেলাটি উপভোগ করে। মাঠ কানায় পূর্ণ হয়ে গেলে অনেকে গাছে উঠে খেলা উপভোগ করে। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশিষ্ট ব্যবসায়ী ও তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. আশরাফুর রহমান খোকন ও যুবলীগ নেতা জুয়েল। আগামী শুক্রবার একই মাঠে নয়া ড্রিংকিং ওয়াটার লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর দ্বিতীয় সেমিফাইনালে মুখো-মুখি হবে শ্যামনগর ফুটবল একাডেমি বনাম ভাঁতশালা প্রগতি সংঘ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd