1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
ভোমরা বন্দরে কমেছে পেঁয়াজ আমদানি, বাড়ছে দাম - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

ভোমরা বন্দরে কমেছে পেঁয়াজ আমদানি, বাড়ছে দাম

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ৫৯ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: অতি বৃষ্টি ও বন্যার কারণে ভারতের বাজারে পেঁয়াজ সংকট দেখা দিয়েছে। ফলে দেশটিতে বাড়ছে পেঁয়াজের দাম। তাই বাংলাদেশি আমদানিকারকরা পেঁয়াজ আমদানি কমিয়ে দিচ্ছেন। মঙ্গলবার (৮ আগস্ট) দুপুর ১টা পর্যন্ত মাত্র ৩৫ ট্রাক পেঁয়াজ এসেছে। সোমবার এসেছে ৮১ ট্রাক পেঁয়াজ। অথচ গেল সপ্তাহে প্রতিদিন গড়ে ১০০ ট্রাক পেঁয়াজ আসত। এর প্রভাব পড়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে। ভারতীয় পেঁয়াজ কম আসায় বেড়েছে দাম। ভোমরা বন্দরে গত সপ্তাহে পেঁয়াজের কেজি ছিল ৩০-৩৫ টাকা। এক সপ্তাহের ব্যবধানে সেই পেঁয়াজ কেজিতে ৮-১০ টাকা বেড়েছে। বিক্রি হচ্ছে ৪০-৪৫ টাকা দরে। দাম আরও বাড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। ভোমরা বন্দরের পেঁয়াজ আমদানিকারক সাইফুল কবির মিন্টু বলেন, সম্প্রতি ভারতে অতি বৃষ্টি ও বন্যার কারণে পেঁয়াজের উৎপাদন এবং মজুত কমতে শুরু করেছে। যার ফলে সেখানে পেঁয়াজের দাম বেড়ে গেছে। পরিবহন খরচও বাড়তি। এ জন্য আমদানি কমিয়ে দিয়েছি। যার প্রভাবে ভোমরা বন্দরে পেঁয়াজের দাম বেড়েছে। সরবরাহ না বাড়লে আগামীতে দাম আরও বাড়তে পারে।
ভোমরা শুল্ক স্টেশনের ডেপুটি সহকারী কমিশনার নেয়ামুল হাসান বলেন, ভারতে পেঁয়াজের মূল্য বৃদ্ধির কারণে আমদানিকারকরা হঠাৎ করে আগের চেয়ে পেঁয়াজ আমদানি কিছুটা কমিয়ে দিয়েছেন। এজন্য দেশের বাজারে প্রভাব পড়তে পারে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd