1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
ভাষা শহীদদের প্রতি কৃতজ্ঞচিত্তে ও গভীর শ্রদ্ধায় এমপি আশুর স্মরণ - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

ভাষা শহীদদের প্রতি কৃতজ্ঞচিত্তে ও গভীর শ্রদ্ধায় এমপি আশুর স্মরণ

আব্দুল্লাহ আল মামুন অরকো/ আব্দুল মোমিন
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৬৬ সংবাদটি পড়া হয়েছে

আব্দুল্লাহ আল মামুন অরকো/ আব্দুল মোমিন: বাঙালির ভাষার অধিকার প্রতিষ্ঠা হয়েছিল যাঁদের বুকের তাজা রক্তের বিনিময়ে, সেই ভাষা শহীদের প্রতি কৃতজ্ঞচিত্তে গভীর শ্রদ্ধায় স্মরণ করেছেন সাতক্ষীরা সদর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বর্ষীয়ান রাজনীতিবিদ মো. আশরাফুজ্জামান আশু। আজ বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) ভাষার মাসের শুরুতে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বিবৃতি দিয়েছেন এমপি মো. আশরাফুজ্জামান আশু।
বিবৃতিতে এমপি আশরাফুজ্জামান আশু বলেন, বায়ান্নর ভাষা আন্দোলন আমাদের সাংস্কৃতিক ও রাজনৈতিক পরিমণ্ডলে সৃষ্টি করেছিল অভূতপূর্ব অভিঘাতের। স্বাধীনতার উন্মেষ-চেতনার ভিত রচিত হয়েছিল ৭২ বছর আগের সেই আন্দোলনে। সেই জাগৃতি ও স্ফুরণের ধারাবাহিক অর্জন আজকের বাংলাদেশ। ভাষাশহীদরা প্রতিটি বাঙালির হৃদয়ের গহিনে চিরজাগরূক। গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণীয় তাঁরা।
ভাষা আন্দোলনে শহীদের কথা স্মরণ করে বিবৃতিতে এমপি আশু বলেন, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি আমাদের মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষা করতে প্রাণোৎসর্গ করেছিলেন আবুল বরকত, আবদুল জব্বার, আবদুস সালাম, রফিকউদ্দিন আহমদ, শফিউর রহমানসহ আরও অনেকে। মাতৃভাষার জন্য বুকের রক্ত দেওয়ার নজির পৃথিবীর ইতিহাসে বিরল। ভাষা আন্দোলনে বাঙালি কৃতি সন্তানদের চরম আত্মত্যাগের মাধ্যমেই বাঙালি জাতীয়তাবাদ প্রতিষ্ঠিত হয়।
বিবৃতিতে তিনি আরও বলেন, বাঙালির মুক্তি-সংগ্রামের ইতিহাসে ভাষা আন্দোলনের গুরুত্ব অপরিসীম। এই আন্দোলনের মধ্য দিয়েই একটি অসম্প্রদায়িক, গণতান্ত্রিক, ভাষা-ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গঠনের ভিত রচিত হয়েছিল।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd