1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
ভাঙলো কপোতাক্ষ নদের উপর বাঁশের সাঁকো: দুর্ভোগে কয়েক লক্ষ মানুষ - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

ভাঙলো কপোতাক্ষ নদের উপর বাঁশের সাঁকো: দুর্ভোগে কয়েক লক্ষ মানুষ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ১১০ সংবাদটি পড়া হয়েছে

আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: পাটকেলঘাটা ও যশোরের কেশবপুর উপজেলার মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম কপোতাক্ষ নদের উপর অবস্থিত ধানদিয়া-সাগরদাড়ি বাঁশের সাঁকো। যেটি বর্তমানে নদের উপর উজান থেকে ভেসে আসা শেওলার চাপে সাঁকোটি ভেঙে দুই উপজেলার কয়েক লাখ মানুষ নিদারুণ বিপাকে পড়েছে। একই সাথে সংশ্লিষ্ট এলাকার মানুষেরা তাদের প্রয়োজনীয় কর্মসম্পাদনের জন্য নদী পারাপারে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। জানা যায়, কয়েক মাস পার হলেও সাঁকোটি মেরামতের কোনো ব্যবস্থা করা হয়নি।
উপজেলার সাগরদাঁড়ির কপোতাক্ষ নদের উজানে ভেসে আসা শেওলার চাপে পাটকেলঘাটা ধানদিয়া থেকে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত সাগরদাঁড়ি ডাক-বাংলোর পার্শে কাট বাদামতলা পর্যন্ত বাঁশের সাঁকোটি গত ২ সেপ্টেম্বর ভেঙে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
যাতে করে বিরূপ প্রভাব পড়েছে পাটকেলঘাটা ও কেশবপুর উপজেলার অর্ধশতাধীক গ্রামের মানুষের উপর। এছাড়া পার্শ্ববর্তী কলারোয়া উপজেলার মানুষের সাগরদাঁড়ি বাজারে আসা-যাওয়া খুবই সমস্যা হচ্ছে। দীর্ঘদিন দু’পাড়ের মানুষ ওই বাঁশের সাঁকোটি ব্যবহার করে আসছে। তাদের একমাত্র ভরসা এখন খেঁয়া পারাপার। জরুরী প্রয়োজনে জীবনের ঝুঁকি নিয়ে জনগণকে নৌকা পারাপার হতে হচ্ছে। সরজমিনে ভুক্তভোগী অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক নওশের আলী আক্ষেপ করে বলেন, দেশ স্বাধীনের পর আজও পর্যন্ত এখানে একটা ব্রিজ নির্মাণ করা সম্ভব হয়নি। এখানকার মানুষের যাতায়াতের সুবিধার্থে একটি ব্রিজ বা সেতু নির্মাণ করা খুবই জরুরী। একইসাথে জরুরি ভিত্তিতে সাগরদাড়ী ও পাটকেলঘাটা থানার গ্রামবাসীর সুবিধার কথা বিবেচনা করে বাঁশের সাঁকোটি মেরামতের দাবী জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।
এ ব্যাপারে জানতে চাইলে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেল দৈনিক আজকের সাতক্ষীরা দর্পণকে জানান, ধানদিয়া-সাগরদাঁড়ি কপোতাক্ষ নদের ওপর সাঁকোটি স্থানীয় জনগণ নির্মাণ করেছিল। সাঁকোটি ভেঙে যাওয়ায় মানুষের চলাচলে সমস্যা দেখা দিয়েছে। তবে দ্রুত সাঁকোটি মেরামতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd