1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
ব্যাংদহা বাজারের মুদি দোকানে রহস্যজনক অগ্নিকান্ড! - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

ব্যাংদহা বাজারের মুদি দোকানে রহস্যজনক অগ্নিকান্ড!

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ৮০ সংবাদটি পড়া হয়েছে

ফিংড়ী প্রতিনিধি: রাতের আঁধারে ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগায় এক ব্যবসায়ির স্বপ্ন ভেঙে গেছে। পুড়ে ভষ্মীভূত হয়েছে তার ৪০ লক্ষাধিক টাকার মালামাল। রবিবার দিবাগত গভীর রাতে সাতক্ষীরা সদরের ব্যাংদহা বাজারের “ভাই বোন ভ্যারাইটি স্টোর্সে” এ ঘটনা ঘটে। তবে বাজারে তিনজন নৈশপ্রহরী থাকার পরও দীর্ঘ সময় ধরে দোকানের বিপুল পরিমান মালামাল আগুণে পুড়ে ভষ্মীভূুত হলেও নৈশপ্রহরীরা ভোর বেলায় জানতে পারার বিষয়টি প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে।
আশাশুনি উপজেলার কামালকাটি গ্রামের ও সাতক্ষীরা সদরের ব্যাংদহা বাজারের “ভাই বোন ভ্যারাইটি স্টোর্সের স্বত্বাধিকারী অশি^নী কুমার দাস জানান, ২০২১ সাল থেকে ব্যাংদহা বাজারের আইয়ুব আলীর কাছ থেকে মাসিক তিন হাজার টাকা ভাড়া নিয়ে মুদিখানা ও কসমেটিকস এর খুচরা ও পাইকারি ব্যবসা পরিচালনা করে আসছিলেন তিনি। রবিবার রাত পৌনে ১০টার দিকে তিনি দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। সোমবার ভোর ৫টা ১ মিনিটে বাজারের নৈশ প্রহরী তার দোকানে আগুন লেগেছে মর্মে তাকে অবহিত করেন। সোয়া ৫টার দিকে তিনি মটর সাইকেলে দোকানে আসেন। স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করলেও তার দোকানের দুই লাখ ২০ হাজার টাকার সিগারেট, ৪০০ গেজ কোমল পানীয়, ৪২ হাজার টাকার সোয়াবিন ও সরিষার তেল, এক লাখ ৫৬ হাজার টাকার তিনটি ফ্রিজ, নগদ টাকাসহ ৪০ লাখ টাকার কসমেটিকস ও মুদি খানার মালামাল পুড়ে ছাঁই হয়ে যায়। সকালে সাতক্ষীরা সদর ও আশাশুনি থেকে ফায়ার সিভিল ডিফেন্স এর দুটি টিম ঘটনাস্থলে আসে।
আগুন লাগার বিষয়টি অন্তর্ঘাতমূলক দাবি করে তিনি বলেন, তিনি ব্যবসা প্রতিষ্ঠানে কোন মশার কয়েল জ¦ালান না। মিটারে বিদ্যুৎ সরবরাহ সঠিকভাবে রয়েছে। তাই কোন দুর্ঘটনার সূযোগ নেই। বিষয়টি নিয়ে মুখ খুললে জীবনে বেঁচে থাকাটাই দুষ্কর হবে। ঘটনার যথাযথ তদন্ত চান তিনি। তবে কয়েকবার থানাকে অবহিত করা হলেও পুলিশ সোমবার দুপুর একটার দিকে ঘটনাস্থলে আসায় তিনি অবাক হয়েছেন। ব্যাংদহা বাজারের নৈশ প্রহরী আলতাফ হোসেন জানান, তিনি বাজারের পূর্ব পাশের্^ দায়িত্ব পালন করেছিলেন রবিবার রাতে। সেহেরীর আগেই তিনিসহ আনারুল ও নুরু বাড়িতে চলে যান। ভোরে নৈশ প্রহরী আনারুল তাকে ফোন করে অশ্¦িনী কুমার দাস এর দোকানে আগুন লাগার বিষয়টি জানালে তিনি মালিককে জানান। তবে রাতে কখন আগুন লেগেছে তা তিনি জানেন না। কয়েক ঘণ্টা ধরে আগুনে মালামাল পুড়ে গেলো আর তারা কিছুই জানেন না এমন প্রশ্নের জবাবে আলতাফ কোন উত্তর দিতে পারেননি।
ব্যাংদহা বাজার কমিটির সভাপতি জমায়েত সানা জানান, বাজারের মসজিদে নামাজ পড়তে আসা এক মুসল্লি তাকে আগুন লাগার বিষয়টি জানান। মসজিদের মাইক থেকে আগুণ লাগার বিষয়টি প্রচার করায় স্থানীয় শতাধিক লোক এসে বাতি ও কলসিতে করে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে ফায়ার সিভিল ডিফেন্স এসে আগুন নেভানোর শেষ কাজ করে।
তবে এটা দুর্ঘটনা না অন্তর্ঘাত তা তদন্ত হওয়া উচিত। তবে সোমবার সকাল ১১টায় বাজারের চাতালে জরুরী সভা ডেকে অশি^নী কুমার দাসকে আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সাতক্ষীরা ফায়ার সিভিল ডিফেন্স এর পরিদর্শক নুরুল ইসলাম বলেন, তদন্ত ছাড়া আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে বলা যাবে না।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল হক জানান, ক্ষতিগ্রস্ত দোকান মালিক অভিযোগ দিলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd