1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
ব্যাংকারস এসোসিয়েশন সাতক্ষীরার নতুন কমিটি নির্বাচন - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

ব্যাংকারস এসোসিয়েশন সাতক্ষীরার নতুন কমিটি নির্বাচন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ৫৭ সংবাদটি পড়া হয়েছে

আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: ব্যাংকারদের আশা-ভরশা,আস্থা ও নির্ভরতার প্রতীক ব্যাংকার’স এসোসিয়েশন সাতক্ষীরার এক বছর পূর্তি উপলক্ষ্যে মোটরসাইকেল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অরাজনৈতিক পেশাজীবি সংগঠন ব্যাংকার’স এসোসিয়েশন সাতক্ষীরার আয়োজনে শুক্রবার সকালে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠ থেকে মোটরসাইকেল শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে লেকভিউ কনফারেন্স রুমে এসোসিয়েশনের এক বছর পূর্তি উপলক্ষ্যে কেক কাটা ও আলোচনা সভা হয়। আলোচনা সভায় ব্যাংকার’স এসোসিয়েশন সাতক্ষীরা প্রধান উপদেষ্টা মোঃ আব্দুল জলিলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ডা.আবুল কালাম বাবলা।
এসময় উপস্থিত ছিলেন, ব্যাংকা’র এসোসিয়েশন সাতক্ষীরা উপদেষ্টা পরিষদের সদস্য শেখ নেওয়াজ হাসান, সংসকার মন্ডল,কাজী মাসুদ,ফরহাদ হোসেন সহ আরো অনেকে।
আলোচনা সভা শেষে আগামী দুই বছরের নতুন কমিটি নির্বাচন করা হয়। ব্যাংকার’স এসোসিয়েশন সাতক্ষীরার আগামী দুই বছরের নতুন কমিটির সভাপতি জনতা ব্যাংক সুলতানপুর বড় বাজার শাখার ম্যানেজার আব্দুর রহিম,কার্যকরি সভাপতি
অগ্রণী ব্যাংকের মোঃ জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক আল আরাফা ইসলামী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার কবির উদ্দিন,সাংগঠনিক সম্পাদক সোনালী ব্যাংক পারুলিয়া শাখার ম্যানেজার মনিরুল ইসলাম সহ ৩৭ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd