1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাথে সাতক্ষীরা পুলিশ সুপারের মতবিনিময় সভা - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাথে সাতক্ষীরা পুলিশ সুপারের মতবিনিময় সভা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ৭০ সংবাদটি পড়া হয়েছে

আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: সাতক্ষীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাথে সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীর মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ১২ই আগস্ট) বেলা ১২ টায় জেলা পুলিশের সভা কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা পুলিশ সুপার মোহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাজমুল হাসান, মোহাইল মাহদিন,সোহান সাইদ সাদ্দাম, মুবাশ্বির ফয়সাল, রিফাত আহমেদ । সভাপতির বক্তব্যে সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী বলেন, পুলিশ বাহিনীতে দুই একজ কুলাঙ্গারের জন্য পুরা ডিপার্টমেন্টকে দায়ী করা যায় না। সারাদেশে ১০ হাজার পুলিশ খারাপ পাওয়া যাবে না। যুব সমাজ যদি রুখে দাড়ায় সবই সম্ভব। ছাত্র আন্দোলনেই অনেক সরকার পুড়ে ছারখার হয়ে গেছে। ছাত্রদের খেয়াল রাখতে হবে, আন্দোলনের সফলতা যেন হাইজ্যাক না হয়ে যায়। তিনি আরো বলেন, সবাইকে সাথে নিয়ে ক্রমান্বয়ে দেশকে এগিয়ে নিতে হব। ধর্মীয় বিভেদ ভূলে যেয়ে আমরা বাংলাদেশী এটা সবার মনে রাখতে হবে। মনে রাখতে হবে আমাদের কেউ যেন বিভেদ না করতে পারে। মন্দির যেভাবে পাহারা দেওয়া হচ্ছে একইভাবে মসজিদ,প্যাগোডা পাহারা দিতে হবে।স্রস্টার বাগানকে স্রস্টাই সাজিয়েছে। এই বাগানকে নষ্ট হতে দেওয়া যাবে না।আমি যতদিন পুলিশ সুপার হিসেবে দায়িত্বে আছি সাতক্ষীরার মানুষের জন্য কাজ করে যাবো। আমার জন্য কোন মানুষ যেন কষ্ট না পায়। পুলিশকে দেখে যেন মানুষ শ্রদ্ধা করে সেই কাজ করার জন্য পুলিশের সদস্যরা শফত নিয়েছে। দেশে স্বাধীন পুলিশ কমিশন খুবই প্রয়োজন। কমিশন হইলে কোন পেশি শক্তি পুলিশকে ব্যবহার করতে পারবে না।
পুলিশ সুপার সৎ হইলে থানার ওসি, সাব ইন্সপেক্টর সবাই ভয়ে থাকতো। পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার বন্ধ করলে জনগণের সেবক হিসেবে পরিচয় পাবে। এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলেন, আন্দোলনে যে সব পুলিশ কর্মকর্তা অতি উৎসাহী হিসেবে কাজ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহবান জানান। তারা আরো বলেন, দেশ স্বাধীন হয়েছে। পুলিশকে থানায় দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। আমরা পুলিশকে সকল পর্যায়ের সহযোগিতা দেওয়া দিবো। জেলায় মাদক দ্রব নিয়ন্ত্রণে পুলিশের কাজ করার আহবান জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তালহা জুবায়ের, সোহাইন মাহদিন, আনছার আব্দুল্লাহ আনিছুর, সোহান সাঈদ সাদ্দাম, মোহনী তাবাসসুম, শোভন সরকার আফজাল, মুবাশ্বির ফয়সাল, রিফাত আহমেদ, রাকিবুল ইসলাম, ওয়ালিউল্লাহ প্রমুখ। এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd