1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
বেনাপোলের বস গরু’র ওজন ৩৮ মণ - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

বেনাপোলের বস গরু’র ওজন ৩৮ মণ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ১০৩ সংবাদটি পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি: বেনাপোল শহর থেকে ৪ কিলোমিটার দূরে রঘুনাথপুর গ্রামে আকরামের বাড়ি। নিজের পালিত বৃহদাকার গরুর জন্য প্রতিদিনই তার বাড়িতে ভিড় জমাচ্ছেন স্থানীয়রা। ৫ বছর ধরে গরুকে আদর যত্নে বড় করেছেন। এখন এর ওজন দাঁড়িয়েছে ৩৮ মণ। ২৫ লাখ টাকায় গরুটি বিক্রি হবে- এমনটাই প্রত্যাশা আকরামের।
কোরবানির হাটে গরুটি তুলতে চান আকরাম। তবে ইচ্ছে থাকলেও উপায় নেই। মহামারী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ঘোষিত লকডাউনের কারণে বন্ধ রয়েছে সাতমাইল গরুর হাট। তাই আকরামের কপালে এখন চিন্তার ভাঁজ।
কৃষক আকরাম জানান, দানাদার ও লিকুইড খাদ্য হিসেবে খৈল, গম, ভুট্টা, বুট ও ছোলার ভুষি, চিটাগুড়, ভিজানো চাল, খুদের ভাত, খড়, নেপিয়ার ঘাস ও কুড়া খাওয়ানো হয় তার বস গরুকে। আকরাম বলেন, আর্থিক সমস্যার কারণে গরুর খাবারের পিছনে টাকা খরচ করা সম্ভব না হওয়ায় কোরবানিকে সামনে রেখে বিক্রির চেষ্টা চালাচ্ছি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd