1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
বেড়িবাঁধের ভাঙন ঠেকাতে শিগগিরিই ইছামতিতে বালুভর্তি ব্যাগ ফেলা হবে- নির্বাহী প্রকৌশলী - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

বেড়িবাঁধের ভাঙন ঠেকাতে শিগগিরিই ইছামতিতে বালুভর্তি ব্যাগ ফেলা হবে- নির্বাহী প্রকৌশলী

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৬৭ সংবাদটি পড়া হয়েছে

মোমিনুর রহমান: দেবহাটার ভাতশালা সীমান্তে বাংলাদেশ-ভারতের আন্তর্জাতিক সীমানা নির্ধারনী ইছামতি নদীর ভাঙন কবলিত বেড়িবাঁধ পরিদর্শন করেছেন সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড (পাউবো)’র নির্বাহী প্রকৌশলী মো. শাহনেওয়াজ তালুকদার।
বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে পাউবো-১’র ৩নং পোল্ডারের আওতাধীন ভাঙন কবলিত বেড়িবাঁধটি পরিদর্শনে যান তিনি। পরিদর্শনকালে দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ মুজিবর রহমান, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, পাউবো’র সেকশন অফিসার (এস.ও) সাইদুর রহমানসহ স্থানীয় নের্তৃবৃন্দ, জনপ্রতিনিধি ও ভাঙন কবলিত ইছামতি পাড়ের বাসিন্দারা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে নির্বাহী প্রকৌশলী মো. শাহনেওয়াজ তালুকদার বলেন, ¯্রােতস্বিনী ইছামতি নদীর বিভিন্ন পয়েন্ট থেকে অবাধে বালু উত্তোলন ও নিষেধাজ্ঞা উপেক্ষা করে নেটের ঠেলা জাল দিয়ে প্রতিনিয়ত মাছ ধরার ফলে ক্রমশ বাংলাদেশ সীমানায় বেড়িবাঁধে তীব্র ভাঙন সৃষ্টি হচ্ছে। অপরদিকে ভারতের সীমানা পরপর ভরাট হয়ে বাংলাদেশের অভ্যন্তরে চলে আসছে। তাছাড়া বেড়িবাঁধের কোল ঘেঁষে স্থানীয়দের অপরিকল্পিত মৎস্য ঘের ও পুকুর খননের কারনে পরপর ভাঙনের তীব্রতা বাড়ছে। নদী ভাঙন রোধ করতে হলে অবশ্যই স্থানীয় প্রশাসনকে এসকল বিষয়ে আরও কঠোর হতে হবে। সীমান্ত পাড়ের মানুষের জানমালের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে শিগগিরিই ভাঙন কবলিত বেড়িবাঁধের পাশে ইছামতি নদীতে বালু ভর্তি জিও ব্যাগ ডাম্পিং ও তিনটি পুকুর ভরাটের কাজ শুরু করা হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, ইছামতি নদীর জোয়ারের তোড়ে গেল কিছুদিন ধরে ভাতশালা সীমান্তে বেড়িবাঁধে একের পর এক ফাঁটল দেখা দিচ্ছিল। সোমবার সকালে আকর্ষিক সেই ফাঁটল গুলোকে ভয়াবহ ভাঙনরূপে দেখতে পায় এলাকবাসি। এতে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়লে এনিয়ে গনমাধ্যমে খবর প্রকাশের পর টনক নড়ে বেড়িবাঁধ রক্ষণাবেক্ষনের দায়িত্বে থাকা পাউবো কর্মকর্তাদের।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd