1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
বৃষ্টির প্রবণতা আগামীকাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে: আবহাওয়া অধিদপ্তর - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

বৃষ্টির প্রবণতা আগামীকাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে: আবহাওয়া অধিদপ্তর

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ১৬২ সংবাদটি পড়া হয়েছে

ন্যাশনাল ডেস্ক: পরবর্তী তিন দিনে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে দেশের অধিকাংশ স্থানে আজ শনিবার বৃষ্টি হতে পারে এবং পাঁচ বিভাগে অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হতে পারে। এই প্রবণতা আগামীকাল রোববার পর্যন্ত চলতে পারে। এর পর থেকে বৃষ্টি কমে যেতে পারে।যেসব বিভাগে ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে সেগুলো হলো- চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, রংপুর ও ময়মনসিংহ। সাধারণত ২৪ ঘণ্টায় ৪৪ থকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হলে তাকে বলা হয় ভারি বৃষ্টিপাত। আর ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টি হলে তাকে অতি ভারি বৃষ্টি বলা হয়।
সংস্থাটি বলছে, গত ২৪ ঘণ্টায় আজ সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বান্দরবানে ১৪৪ মিলিমিটার। এ ছাড়া রাঙ্গামাটিতে ৯৯, ডিমলায় ৯৫, চুয়াডাঙ্গায় ৮৫, কক্সবাজারে ৮২, রাজারহাটে ৮০, সিলেটে ৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আজ শনিবার (২৬ আগস্ট) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সীতাকুণ্ডে ৩৩.০ ডিগ্রি সেলসিয়াস। আর আজকের সর্বনিম্ন তাপামাত্রা ছিল কুতুবদিয়ায় ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদরা বলছেন, এখন যে বৃষ্টিপাত চলছে, তার কারণ মৌসুমি বায়ুর সক্রিয়তা। এবার এ মৌসুমী বায়ু এসেছে খানিকটা দেরিতে। সাধারণত মে মাসের ৩১ তারিখের মধ্যেই এটি প্রবেশ করে টেকনাফ উপকূল দিয়ে। এবার অন্তত সাত দিন পর মৌসুমী বায়ু প্রবেশ করেছে বাংলাদেশে। এরপর তা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়েছে।
আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ গতকাল বলেন, আগামী ছয় থেকে সাত দিন থেমে থেমে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। তবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে বৃষ্টির পরিমাণ কমে আসতে পারে। মাসের শেষে বা অক্টোবরের প্রথমে মৌসুমী বায়ুর বিদায়ের সময় আবার কিছুটা বৃষ্টি হতে পারে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd