1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি সমর্থক গোষ্ঠীর উদ্যোগে জনসভা ও জয় বাংলা কনসার্ট সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি সমর্থক গোষ্ঠীর উদ্যোগে জনসভা ও জয় বাংলা কনসার্ট সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৬৪ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় স্বাধীনতার মাসে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি সমর্থক গোষ্ঠীর উদ্যোগে জনসভা ও জয় বাংলা কনসার্ট সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা হয়েছে। মঙ্গলবার (২১ফেব্রুয়ারি) বেলা ১১টায় শহরের মুনজিতপুরস্থ মীর মহলে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি সমর্থক গোষ্ঠীর আয়োজনে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
মহান স্বাধীনতার মাসে জননেত্রী শেখ হাসিনা সরকারের অভূতপূর্ব উন্নয়ন কর্মকান্ড জনগণের সামনে তুলে ধরতে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি সমর্থক গোষ্ঠীর উদ্যোগে জনসভা ও জয়বাংলা কনসার্ট উদযাপন কমিটির আহবায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মীর তানজির আহমেদ’র সার্বিক ব্যবস্থাপনায় আগামী ০১ মার্চ সদরের কুশখালী ইউনিয়নের ভাঁদড়া মাঠে অনুষ্ঠিত হবে জনসভা ও জয় বাংলা কনসার্ট, আগামী ০২ মার্চ
সদরের ধুলিহর ইউনিয়নের ডিবি ইউনাইটেড হাইস্কুল মাঠে ও আগামী ৩রা মার্চ সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে স্বাধীনতার মাসে জনসভা ও জয় বাংলা কনসার্ট অনুষ্ঠিত হবে। জয় রাংলা কনসার্টে যে সব শিল্পী থাকবে- ভারতের টিনা ঘোষাল ও কৌশিক রায় চৌধুরী এবং পল্লব (ঢাকা)। এছাড়াও দেশ বরেন্য স্থানীয় শিল্পীবৃন্দরা কনসার্টে গাইবেন।
জনসভা ও জয় বাংলা কনসার্ট সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, সহ-সভাপতি সরদার নজরুল ইসলাম, আগরদাঁড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুর রহমান, ভোমরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আবদুল গফুর, সাধারণ সম্পাদক মো. আনারুল ইসলাম গাজী, ব্রহ্মরাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিলীপ কুমার মল্লিক, সাধারণ সম্পাদক মো. নুর আহমদ মগরেব, ঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রহিল উদ্দিন সরদার, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, ধুলিহর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ বোরহান উদ্দিন, সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান (বাবু সানা), শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ওবায়দুর রহমান মানি, বল্লী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. বজলুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ. ওবায়দুর রহমান লাল্টু, ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রমজান আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক অমরেন্দ্রনাথ ঘোষ, বাঁশদহা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মাস্টার মো. মফিজুর রহমান, আলিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান (ময়ুর ডাক্তার), বৈকারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান, ফিংড়ী ইউপি চেয়ারম্যান মো. লুৎফর রহমান, শিবপুর ইউপি চেয়ারম্যান এসএম আবুল কালাম, ঘোনা ইউপি চেয়ারম্যান মো. আব্দুল কাদের, লাবসা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শেখ মুস্তাফিজুর রহমান শাহনওয়াজ, কুশাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম, ডিবি ইউনাইটেড হাই স্কুলের প্রধান শিক্ষক ও বঙ্গবন্ধু পরিষদ পৌর শাখার আহবায়ক মো. মমিনুর রহমান মুকুল প্রমুখ। এসময় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd