1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
বিশ্বের দরবারে দেশের ক্রীড়াঙ্গন আলোকিত করছে সাতক্ষীরার সন্তানেরা: এমপি আশু - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

বিশ্বের দরবারে দেশের ক্রীড়াঙ্গন আলোকিত করছে সাতক্ষীরার সন্তানেরা: এমপি আশু

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৬৯ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমান, সাবিনা কিংবা মাছুরা খাতুন- যার নামই বলি না কেন, এদের সবার নামের সঙ্গে উঠে আসবে সাতক্ষীরার নাম। বিশ্বের দরবারে সাতক্ষীরার এসব খেলোয়াড়ই উজ্জ্বল করেছে দেশের নাম, সঙ্গে গোটা বিশ্বের সামনে সাতক্ষীরাকে তুলে ধরেছেন। শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকালে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে ক্লেমন অনূর্ধ্ব-২৩ একাডেমি ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য মো. আশরাফুজ্জামান আশু এসব কথা বলেন। এমপি আশু আরও বলেন, ক্রিকেট কিংবা ফুটবল নয়- খোখো খেলায়ও নেতৃত্বদেন সাতক্ষীরার ছেলে রানা। বর্তমানে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ ফুটবল চ্যাম্পিয়ন দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন সাতক্ষীরার কৃত্বি সন্তান আফিদা খন্দকার প্রান্তি। সব মিলিয়ে নিজ নিজ ক্ষেত্রে এসব খেলোয়াড়ের অনবদ্য অবদানে উজ্জ্বল হয়েছে সাতক্ষীরার ক্রীড়াঙ্গন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাতক্ষীরা জজ কোর্টের অতিরিক্ত পি.পি. এ্যাড. ফাহিমুল হক কিসলুর সভাপতিত্বে ও জেলা ক্রীয়া সংস্থার কোষাধ্যক্ষ ইদ্রিস আলী বাবু’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এরিয়েন্স ক্লাবের সভাপতি মো. জাহিদ হাসান আলতু, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু, জেলা ক্রীয়া সংস্থার যুগ্ন সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম রিপন, নির্বাহী সদস্য খন্দকার আরিফ হাসান প্রিন্স, মির্জা মনিরুজ্জামান কাকন,সদর উপজেলা ছাত্র সমাজের সভাপতি মো. কাইয়ূমুজ্জামান পাভেল, সাতক্ষীরা ক্রিকেট একাডেমির পরিচালক মো. কামরুল ইসলাম লালু প্রমুখ। খেলায় সুন্দরবন ক্রিকেট একাডেমিকে ৬ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সাতক্ষীরা ক্রিকেট একাডেমি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd