1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
বিশ্ব নগর পরিকল্পনা দিবস উপলক্ষ্যে আলোচনাসভা অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ

বিশ্ব নগর পরিকল্পনা দিবস উপলক্ষ্যে আলোচনাসভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ৪৩ সংবাদটি পড়া হয়েছে

খুলনা প্রতিনিধি: বিশ্ব নগর পরিকল্পনা দিবস উপলক্ষ্যে আলোচনাসভা (মঙ্গলবার) সকালে নগরীর শহিদ হাদিস পার্কে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
প্রধান অতিথির বক্তৃতায় উপাচার্য বলেন, অনেকের ধারণা, পরিকল্পনা শুধু বাড়ি-ঘর-রাস্তাঘাট ঠিকঠাক হলো কিনা কেবল এসব নিয়েই হয়। সমাজ, পৃথিবী, জাতিসহ অনেক কিছুকে বিবেচনায় নিয়ে সুষম বন্টনের মাধ্যমে পরিকল্পনা প্রণয়ন করা হয়। বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমগুলো পরিকল্পনা মাফিক ও সুন্দর হতে হবে। আগামী ৫০ বা একশত বছর পরে খুলনা শহরটি কেমন হবে, কতটুকু অবকাঠামোগত উন্নয়ন হবে ও কতটুকু প্রাকৃতিক পরিবেশ ধরে রাখা হবে এটিই পরিকল্পনা। পরিকল্পার দুইটি ধাপ রয়েছে, একটি গবেষণা অন্যটি তার প্রয়োগ। অনেক সময় পরিকল্পনা প্রণয়নে গবেষণাও থাকে না, প্রয়োগও হয় না। সবকিছুতে পরিকল্পনা থাকা দরকার। পরিকল্পনা ছাড়া উন্নয়ন টেকসই হয় না।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য (এস্টেট) মোঃ ইকবাল হোসেন, ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মোঃ তবিবুর রহমান, খুলনা সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, ইউএসএআইডি বাংলাদেশের প্রতিনিধি জাহিদ ফারুক ও এআরসি প্রকল্প (ব্র্যাক) এর প্রকল্প প্রধান ফারহানা আফরোজ। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স খুলনা চ্যাপ্টার চেয়ারম্যান আবির উল জব্বার। আলোচনাসভার পূর্বে দিবসটি উপলক্ষ্যে নগরীতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd