1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
বিশ্ব নগর পরিকল্পনা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

বিশ্ব নগর পরিকল্পনা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ৭৫ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: বিশ্ব নগর পরিকল্পনা দিবস ২০২৩ উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুর ২টায় শহরের সুলতানপুরস্থ দ্যা পোল স্টার পৌর হাইস্কুল হলরুমে ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে ও সাতক্ষীরা পৌরসভার সার্বিক সহযোগিতায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দ্যা পোল স্টার পৌর হাইস্কুল’র প্রধান শিক্ষক অনামী কৃষ্ণ মÐলের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌরসভার ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর অনিমা রাণী মÐল, শিক্ষক মো. রবিউল ইসলাম, দীপক কুমার মৃধা, মো. আমজাদ হোসেন, অসীত কুমার মÐল, শিশির রঞ্জন রায়, ইতা রাহা প্রমুখ। আলোচনা সভা শেষে বিশ্ব নগর পরিকল্পনা দিবস উপলক্ষে অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ‘সবুজ শহর, পরিচ্ছন্ন শহর, আমার প্রাণের শহর-সাতক্ষীরা’ শীর্ষক চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন ব্র্যাক এর প্রোগ্রাম অর্গানাইজার অসীম ঘোষ, সবুজ কুমার দাস, রাশিদুল হাসান, আকাশ মÐলসহ বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ব্র্যাক ইউডিপি’র ফিল্ড কো-অর্ডিনেটর মো. ইউছুফ আলী।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd