1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
বিভিন্নস্থানে নানা আয়োজনে পালিত হচ্ছে সরস্বতী পূজা - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

বিভিন্নস্থানে নানা আয়োজনে পালিত হচ্ছে সরস্বতী পূজা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৪৬ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সাতক্ষীরায় হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপিত হয়েছে।
সাতক্ষীরা জেলা মন্দির সমিতি যুব কমিটির আয়োজনে সোমবার সকালে পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়ি মন্দিরে ঢাক-ঢোল-কাঁসর, শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত হয়ে বানী অর্চনা করেন ভক্তবৃন্দরা। সরস্বতী পূজার অঞ্জলি পাঠ করেন পুরোহিত শ্যামল কুমার চ্যাটার্জি। পূজা শেষে ভক্তরা অঞ্জলি গ্রহণ করেন। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা জেলা মন্দির সমিতি যুব কমিটির সভাপতি অমিত কুমার ঘোষের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মনিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, জেলা মন্দির সমিতির উপদেষ্টা ডা. প্রশান্ত কুমার কুন্ডু, জেলা মন্দির সমিতির সহ-সভাপতি স্বপন কুমার শীল, সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন, জেলা মন্দির সমিতির অডিটর বলাই দে সহ আরো অনেকে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, জেলা মন্দির সমিতি যুব কমিটির যুগ্ম-সম্পাদক অতনু বসু।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd