1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
বিভাগীয় পর্যায়ের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ, ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

বিভাগীয় পর্যায়ের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ, ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ৬৪ সংবাদটি পড়া হয়েছে

খুলনা প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনুর্ধ্ব-১৭) এর খুলনা বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান (সোমবার) বিকালে খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুকুল কুমার মৈত্র, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এ্যাডভোকেট মোঃ সাইফুল ইসলাম ও ক্রীড়া অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আলীমুজ্জামান। বিভাগীয় প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। অতিথিরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুবসমাজকে ক্রীড়ামূখী করার চেষ্টা করছেন। শরীর সুস্থ রাখার জন্য নিয়মিত খেলাধুলা করা প্রয়োজন। খেলাধুলার মাধ্যমে নিজেকে যোগ্য করে তুলতে হবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মেধার উন্মেষ ঘটানো সম্ভব। তাঁরা আরও বলেন, দেশে নারী ফুটবলের বিকাশ ঘটেছে। ছেলেদের পাশাপাশি খেলাধুলায় নারীরা বেশ এগিয়ে যাচ্ছে। খেলাধুলাই পারে মাদক ও কিশোর গ্যাং থেকে তরুণদের দূরে রাখতে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের নামে এ টুর্নামেন্টের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্ম বঙ্গবন্ধু ও বঙ্গমাতা সম্পর্কে বেশি করে জানতে পারবে। অনুষ্ঠান শেষে অতিথিরা বিজয়ী ও রানার আপ দলের মাঝে ট্রফি বিতরণ করেন।
ফাইনাল খেলায় মাগুরা জেলা বালিকা দল ২-১ গোলে চুয়াডাঙ্গা জেলা বালিকা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ান এবং টাইব্রেকারে যশোর জেলা বালক দল ৪-২ গোলে নড়াইল জেলা বালক দলকে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd