1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
বিডিএফ প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণ - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

বিডিএফ প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ৫৬ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর, ব্রহ্মরাজপুর ও ফিংড়ী (বিডিএফ) প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে দ্বিবার্ষিক নির্বাচন শুক্রবার (২৮জুন) সম্পন্ন হয় এবং শনিবার (২৯ জুন) নবনির্বাচিত সভাপতি এবং সাধারণ সম্পাদকের নিকট দায়িত্বভার হস্তান্তর করা হয়েছে।
নবনির্বাচিত সভাপতি মো. শাহাদাত হোসেন বাবু ও সাধারণ সম্পাদক মো. আবু সাইদ আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আহবায়ক এসএম ইসমাইল হোসেন, সাবেক সভাপতি মো. আব্দুল হাকিম, দৈনিক পত্রদূত পত্রিকার নিজস্ব প্রতিনিধি জিএম আমিনুল হক, কালের চিত্রের মেহেদী হাসান শিমুল, শামীম রেজা রাজু, শামসুজ্জামান আকাশ, শরীফুল আলম রানাসহ সকল সদস্য। নবনির্বাচিত সভাপতি মো. শাহাদাৎ হোসেন বাবু সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন-অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এলাকায় কর্মরত সব সাংবাদিককে সঙ্গে নিয়ে প্রেসক্লাবের উন্নয়নে কাজ করতে হবে। এসময় তিনি বিডিএফ প্রেসক্লাবের কতিপয় সদস্য (ভূয়া সাংবাদিক) মুক্ত করে প্রকৃত মূলধারার সাংবাদিকদের সদস্য করে ক্লাবকে গতিশীল ও প্রাণবন্ত করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd