1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
বায়তুল মোকাররমে আওয়ামী লীগ-জামায়াত কর্মীদের সংঘর্ষ - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:১১ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

বায়তুল মোকাররমে আওয়ামী লীগ-জামায়াত কর্মীদের সংঘর্ষ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ৮৮ সংবাদটি পড়া হয়েছে

ন্যাশনাল ডেস্ক: বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আওয়ামী লীগ কর্মীদের সঙ্গে জামায়াত নেতাকর্মী এবং সমর্থকদের সংঘর্ষ হয়েছে। জানা গেছে, মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে মঙ্গলবার জোহরের নামাজের পর বায়তুল মোকাররমে গায়েবানা জানাজার দাবি তোলে জামায়াতে ইসলামী। পুলিশ অনুমতি না দিলেও দুপুরে তারা মসজিদের বাইরে জড়ো হতে থাকে। আর এতে উত্তেজনা তৈরি হয়। একই সময়ে জাতীয় শোক দিবস উপলক্ষে তখন মসজিদে দোয়া ও মোনাজাত চলছিল। তখন একদল জামায়াতকর্মী গায়েবানা জানাজা শুরু করতে চাইলে মসজিদের ভেতরে আওয়ামী লীগ কর্মীদের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার হায়াতুল ইসলাম বলেন, ‘ভেতরে শোক দিবসের অনুষ্ঠান পালনকারীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার পর কিছু জামায়াত-শিবির কর্মী বায়তুল মোকাররমের উত্তর ফটকে এসে বিক্ষোভ শুরু করেন। পুলিশ এলে তারা ভেতরে চলে যান।তখন ভেতরে থাকা শোক দিবস পালনকারীদের সঙ্গে সংঘর্ষ বাধে।’
তিনি বলেন, পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে, তবে পুলিশ মসজিদের ভেতরে ঢোকেনি। পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে। যাচাই-বাছাই করে তাদের বিষয়ে আইন অনুযায়ী পদক্ষেপ নেয়া হবে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা সাঈদী সোমবার রাতে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ‘হার্ট অ্যাটাকে’ মারা যান।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd