1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
বাজার নিয়ন্ত্রণে চাল-ডিজেলে আমদানি শুল্ক ছাড় - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

বাজার নিয়ন্ত্রণে চাল-ডিজেলে আমদানি শুল্ক ছাড়

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ১২৭ সংবাদটি পড়া হয়েছে

ন্যাশনাল ডেস্ক: আগামী চার মাসের জন্য চাল এবং ডিজেলের আমদানি শুল্ক কমিয়েছে সরকার। রোববার (২৮ আগস্ট) এনবিআরের আলাদা প্রজ্ঞাপনে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।পাশাপাশি চাল এবং ডিজেলের উপর আরোপনীয় সমুদয় আগাম কর হতে অব্যহতি দেওয়া হয়েছে। নতুন শুল্ক ছাড়ের মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে। সরবরাহ বাড়াতে ও বাজারে স্থিতিশীলতা আনতে চালের আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। পাশাপাশি চালের উপর আরোপনীয় সমুদয় আগাম কর হতে অব্যহতি দেওয়া হয়েছে।
চলতি মাসে জ্বালানি মূল্য বেড়ে যাওয়ার পর থেকেই নিত্যপণ্যের দাম বাড়তে শুরু করে। একই সাথে বাড়তে থাকে চাল, চিনি, ভোজ্যতেলসহ সব ধরনের নিত্যপণ্যের দাম। বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে চাল আমদানীতে শুল্ক কমালো সরকার।
অন্যদিকে ডিজেলের দাম নিয়ন্ত্রণে আগাম কর মওকুফ ও আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে এবং ৩১ ডিসেম্বর ২০২২ তারিখ পর্যন্ত বলবৎ থাকবে।
এর আগে গত ৫ আগস্ট রাত ১২টার পর থেকে ভোক্তা পর্যায়ে খুচরা মূল্য ডিজেল ১১৪ টাকা প্রতি লিটার, কেরোসিন ১১৪ টাকা প্রতি লিটার, অকটেন ১৩৫ টাকা প্রতি লিটার ও পেট্রোল ১৩০ টাকা প্রতি লিটার নির্ধারণ করা হয়। তার আগে ভোক্তা পর্যায়ে খুচরা মূল্য ছিল প্রতি লিটার ডিজেল ৮০ টাকা, কেরোসিন ৮০ টাকা, অকটেন ৮৯ টাকা ও পেট্রল ৮৬ টাকা।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd