1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি সাতক্ষীরা জেলা শাখার কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি সাতক্ষীরা জেলা শাখার কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ৮ জানুয়ারি, ২০২২
  • ৬৭ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি সাতক্ষীরা জেলা শাখার নব-গঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ জানুয়ারি) শহরের কামালনগরস্থ তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্টের যমুনা হলে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মো. শাহ্ আলমের সভাপতিত্বে ও সহ সভাপতি জি এম ফাত্তাহ’র সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাছিম ফারুক খান মিঠু, সাতক্ষীরা জেলা কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সভাপতি আলহাজ¦ মো. দ্বীন আলী, সাতক্ষীরা জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ¦ ডা. আবুল কালাম বাবলা প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে চায়না বাংলা, সিবি হসপিটাল’র এমডি ও দৈনিক সুপ্রভাত সম্পাদক মরহুম এ.কে.এম আনিছুর রহমানসহ বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি সাতক্ষীরা জেলা শাখার যারা মৃত্যুবরণ করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা ও শ্রদ্ধা নিবেদন করে ১ মিনিট নিরাবতা পালন করা হয় এবং রেস্তোরাঁ মালিক সমিতি জেলা শাখার নব গঠিত সকল নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন অতিথিবৃন্দ। বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি সাতক্ষীরা জেলা শাখার নব গঠিত কাযর্ নির্বাহী কমিটির সভাপতি মো. শাহ্ আলম, সহ সভাপতি জি এম ফাত্তাহ্, মো. লুৎফর রহমান, মো. সাহাদাৎ হোসেন, শিবপ্রসাদ ঘোষ, মো. কামরুল হাসান, আলহাজ¦ মো. আমিনুর রহমান, সাধারণ সম্পাদক আলহাজ¦ শেখ আবুল কালাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুনসুর আলী, মো. কামরুজ্জামান কামু, মো. ইব্রাহিম হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল ইসলাম, তথ্য প্রযুক্তি সম্পাদক মো. আব্দুল মান্নান, কোষাধ্যক্ষ মিহির সাহা, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মো. আহাদ আলী, প্রচার সম্পাদক মো. জাহিদুল ইসলাম, মো. রজব আলী, দপ্তর সম্পাদক মো. শাহ্ আলম, কার্যকরি সদস্য হযরত আলী, আবু ছিদ্দিক আলী, মো. শহিদুল ইসলাম, তুলসি দে, সাইফুদ্দিন খোকন, রফিকুল ইসলাম, ময়নুল হাসান, সাইফুল ইসলাম, শেখ মেহেদী হাসান, ধর্ম ও সমাজ কল্যাণ সম্পাদক শাখাওয়াতুল করিম পিটুল, সচিব মো. শহিদুল ইসলাম প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd