1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
বছরের শেষ দিনে ট্রলি চাপায় প্রাণ গেল শিশু’র - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

বছরের শেষ দিনে ট্রলি চাপায় প্রাণ গেল শিশু’র

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
  • ১২৫ সংবাদটি পড়া হয়েছে

মোঃ ইব্রাহিম সানা পাইকগাছা পৌর প্রতিনিধি: ২০২২ সালের শেষ দিন জীবনেরও শেষ দিন হলো শিশু জান্নাতুল এর। নতুন বছর আর কখনো ফিরে আসবে না জান্নাতুলের জীবনে। বিদায়ী বছরের শেষ দিনে পৃথিবী থেকে বিদায় নিলো শিশু জান্নাতুল। শনিবার সকালে পাইকগাছার চাঁদখালী সড়কে ইটবাহী ট্রলি চাপায় করুন মৃত্যু হয় শিশু জান্নাতুলের। সে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার সুতা গ্রামের আল-আমিন হোসেনের মেয়ে। মৃতের পিতা আল-আমিন জানান, চাকুরী সূত্রে আমি চাঁদখালী ইউনিয়নের চককাওয়ালী গ্রামের জনৈক খোকন গাজীর বাড়ী ভাড়াটিয়া হিসেবে বসবাস করছি। ঘটনার দিন শনিবার সকালে আমার ৩ বছরের শিশু কন্যা জান্নাতুল বাড়ীর সামনে রাস্তার পাশে খেলা করছিল। এ সময় ইট বোঝাই একটি ট্রলি তাকে চাঁপা দেয়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শাকিলা আফরোজ তাকে মৃত ঘোষণা করে। এ ব্যাপারে ওসি জিয়াউর রহমান জানান, দুর্ঘটনার পর চালক পালিয়ে যায়। এক্ষেত্রে ট্রলিটি জব্দ করা হয়। এ ঘটনায় কেউ অভিযোগ করেনি। তবে পুলিশের পক্ষ থেকে প্রাথমিক যে আইনী প্রক্রিয়া রয়েছে সেগুলো সম্পন্ন করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd